অতিরিক্ত জ্বালানি নির্ভরের পরিবর্তে ক্ষুদ্র-কুটির শিল্পে গুরুত্ব: বাণিজ্যমন্ত্রী

দেশের অর্থনীতিতে ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প খাতের অবদান ভবিষ্যতে অন্তত ৬০ শতাংশে উন্নীত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

আপডেট : ২২ আগস্ট ২০২৬, ০১:৪৭ পিএম

দেশের অর্থনীতিতে ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প খাতের অবদান ভবিষ্যতে অন্তত ৬০ শতাংশে উন্নীত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

আজ শনিবার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিসিক সেলস সেন্টারের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

এ সময় চলমান জ্বালানি সংকটের কারণে অতিরিক্ত জ্বালানি নির্ভর শিল্পে বিনিয়োগের পরিবর্তে ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রসারে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, জ্বালানি সংকটের সময়ে সিলেটের প্রস্তাবিত নতুন বিসিক শিল্পনগরীর জন্য বিকল্প জ্বালানির ব্যবস্থা নিয়ে ভাবছে সরকার। শিল্পকারখানা ও আবাসিক খাতে বিদ্যুতের চাহিদা পূরণে ভবিষ্যতে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের পরিকল্পনাও রয়েছে। সরকারের এই পরিকল্পনা বাস্তবায়ন হলে একদিকে যেমন জ্বালানি সংকটের চাপ কমবে, অন্যদিকে ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশের মাধ্যমে বাড়বে কর্মসংস্থান ও উৎপাদন।

এলপিজি সরবরাহ স্বাভাবিক রাখতে অপারেটরদের প্রতি আহ্বান জানিয়েছে সরকার। একই সঙ্গে ধর্মঘটের মাধ্যমে সরবরাহ ব্যাহত করা হলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী...
সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, সংস্কৃতি আমাদের জাতীয় অর্থনীতির সঙ্গে জড়িত। চিত্রশিল্পীদের ভালো বাজার রয়েছে। তবে মানুষ আনন্দের জন্যও ছবি আঁকে।
রাশিয়া থেকে আসা ইউরেনিয়াম ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সেনাবাহিনীর কড়া নিরাপত্তায় পাবনার রূপপুরে নেওয়া হচ্ছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে, প্রথম ইউনিটের দ্বিতীয় চালানের ইউরেনিয়াম...
বিএনপি সরকার কঠিন সময়ে দেশ পরিচালনার দায়িত্বে রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। বুধবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর