ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব্যাংকের ভেতর থেকে গ্রাহকের টাকা চুরি

আপডেট : ২৪ আগস্ট ২০২৬, ০৯:২৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব্যাংকের ক্যাশ কাউন্টারের সামনে রাখা এক গ্রাহকের ৭ লাখ ৮০ হাজার টাকা চুরি হয়েছে। সোমবার সকালে সোনালী ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া করপোরেট শাখায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যাংকের গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শী ও ব্যাংক সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে এক গ্রাহক ৭ লাখ ৮০ হাজার টাকা জমা দিতে ব্যাংকে আসেন। তিনি টাকার ব্যাগটি ক্যাশ কাউন্টারের সামনে রেখে পাশের টেবিলে বসে জমা দেওয়ার ভাউচার লিখছিলেন। এ সময় চোর চক্রের এক সদস্য কৌশলে কাউন্টারের সামনে থেকে টাকার ব্যাগটি নিয়ে ব্যাংক থেকে বেরিয়ে যায়।

সূত্র জানায়, গ্রাহকের বেশে চোর চক্রের কয়েকজন সদস্য ব্যাংকে প্রবেশ করেছিল। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

সোনালী ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া করপোরেট শাখার প্রধান মো. শরীফুল হক জানান, গ্রাহক টাকার ব্যাগটি কাউন্টারের সামনে রেখে ভাউচার লিখছিলেন। এ সময় টাকার দিকে নজর না থাকায় চোর কৌশলে ব্যাগটি নিয়ে ব্যাংক থেকে বেরিয়ে যায়। গ্রাহকের অসাবধানতার কারণেই অনাকাঙ্ক্ষিত এ ঘটনা ঘটেছে বলে তিনি জানান।

তিনি আরও জানান, ব্যাংকের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে পুলিশ চোরকে শনাক্তের চেষ্টা করছে।

উত্তাল বঙ্গোপসাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে বরগুনার পাথরঘাটার ‘এফবি বরকত’ নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এতে ট্রলারে থাকা ১৪ জন জেলে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ জেলেদের সন্ধানে উদ্ধার অভিযান শুরু...
নেত্রকোণার মদনে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ পরীক্ষায় মামলার আসামি মাদরাসা শিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরই শিশুটির জৈবিক বাবা হিসেবে প্রমাণিত হয়েছেন।
গাজীপুরের টঙ্গীতে চাকরি দেওয়ার কথা বলে বন্ধু আকাশ সরদারকে ডেকে এনে অপহরণের পর হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের বন্ধু মাজহারুল ইসলাম মিঠুকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার দেওয়া...
গাজীপুরের বানিয়ারচালা এলাকায় দুটি বিদেশি পিস্তল, একটি এয়ারসফট পিস্তল, তিনটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলিসহ জাহিদ হাসান নামে এক কিশোর গ্যাং লিডারকে আটক করেছে র‍্যাব। সোমবার বিকেলে এক সংবাদ...
মাগুরার আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় কাল। শেষ হয়েছে মৃত্যুদণ্ডের অনুমোদন ও আপিলের শুনানি। সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার বেঞ্চ রায় ঘোষণার...
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে অজ্ঞাত বাসের ধাক্কায় সালাউদ্দিন মোল্লা (২২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেলে থাকা অপর দুই আরোহী গুরুতর আহত হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে...
রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় পুলিশের ব্যাখ্যায় আস্থা নেই স্বজন ও স্থানীয়দের। তাদের দাবি, আটক সিদ্ধার্থ ও মুগ্ধকে কখনোই মাদক সেবন করতে দেখা যায়নি। তবে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি...
দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে দেশীয় গ্যাস অনুসন্ধানের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো, জ্বালানির অপচয় কমানো এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন...
লোডিং...

এলাকার খবর