মক্কা চুক্তি নিয়ে বাংলাদেশ ইতিবাচক বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিং করার সময় সাংবাদিকদের এ কথা জানান নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
হুমায়ুন কবির বলেন, ‘সৌদি, তুরস্ক ও পাকিস্তানের মক্কা ডিফেন্স প্যাক্টে বাংলাদেশ আগ্রহ প্রকাশ করেছে। বিভিন্ন মুসলিম দেশ ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে বাংলাদেশের সম্পৃক্ততা বাড়ানোর জন্য কাজ করবো।’
মক্কা ডিফেন্স প্যাক্টে ইসলামিক দেশগুলোর সম্ভাব্য নিরাপত্তা সহযোগিতা প্রসঙ্গে তিনি বলেন, ‘মক্কা চুক্তির বিষয়টি ইতিবাচকভাবে দেখা হচ্ছে এবং এতে ঢাকার আগ্রহও আছে।’
ব্রিটিশ নাগরিকত্বের প্রশ্নে সাংবাদিকদের হুমায়ুন কবির বলেন, ‘আমি বাংলাদেশের নাগরিক, এ নিয়ে যেসব মিডিয়া সমালোচনা করে তারা দেশের ভালো চায় না।’



