ভুল চিকিৎসায় শিশু মৃত্যু

নোয়াখালীর সেই হাসপাতালের এমডি কারাগারে

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পিএম

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর ঘটনায় নোয়াখালী ইসলামীয়া চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবুল হোসেনকে কারাগারে তোলার পর তাকে কারাগারে পাঠিয়েছেন বিচারক। রোববার বিকেলে তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পাঠানো হয়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। 

ওসি জানিয়েছেন, আজ বিকেলে আবুল হোসেনকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায়  গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে পাঠানো হয়। সন্ধ্যায় সদর কোর্টের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মো. হামিদুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জেলা সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় নোয়াখালী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাঈমা নুসরাত জাবিন চৌধুরীকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন চক্ষুরোগ বিশেষজ্ঞ হাসনাত জাকি চৌধুরী ও জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার (কো-অর্ডিনেশন) ডা. ফাত্তাহেল আলীম। 

আগামী ৫ কর্মদিবসের মধ্যে এ কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল মেডিকেল অফিসার ডা. রাজিব আহম্মেদ চৌধুরী জানিয়েছেন, আজ বিকেল সাড়ে ৪টায় নিহত মো. মোসলেমের ময়নাতদন্ত শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

মোসলেম লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরবসু গ্রামের মাহফুজুর রহমানের ছেলে। এটি নোয়াখালী-লক্ষীপুরের সীমান্তবর্তী এলাকা।

শিশুটির স্বজনরা জানিয়েছেন, শনিবার বিকেলে মোসলেম সমবয়সীদের সঙ্গে খেলা করার সময় এক শিশু তার চোখে আঘাত করে। এতে তার চোখে রক্ত জমে ফুলে উঠে।

এরপর শিশুটিকে নোয়াখালী সদর উপজেলার দত্তেরহাটের ইসলামিয়া চক্ষু হাসপাতালে নেওয়া হয়। সেখানে আবুল হোসেন শিশুটিকে অপারেশন থিয়েটারে নিয়ে তার চেখে তিনটি ইনজেকশন দেন। এর পরপরই শিশুটির মুখ দিয়ে ফেনা বেরিয়ে আসে এবং সে অচেতন হয়ে পড়ে।

তখন আবুল হোসেন শিশুটিকে সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে সরে পড়ার চেষ্টা করেন। কিন্তু শিশুটির স্বজনরা আবুল হোসেনসহ ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।
পরে হাসপাতাল থেকে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

সুধারাম মডেল থানার ওসি নজরুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় নিহত শিশুটির পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়েরের জন্য দিনভর অপেক্ষা করা হয়েছে। কিন্তু তারা সিদ্ধান্ত নিতে দেরি করায় বিকেলে আবুল হোসেনকে ৪৫ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। পরে ভুক্তভোগী পরিবার চাইলে মামলা দায়েরের সুযোগ রয়েছে।’

ওসি জানান, খবর পেয়ে রাতেই হাসপাতালটি পরিদর্শন করেন জেলা সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন। এ সময় কাউকে না পেয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।

অভিযুক্ত হোসেনের দাবি তিনি ডিপ্লোমাধারী সিনিয়র অপটোমেট্রিস্ট। তবে, এ ধরনের ডিপ্লোমাধারী কেউ চিকিৎসক নয়, তারা কাউকে চিকিৎসা বা অ্যানেস্থেসিয়া দিতে পারেন না বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. আনোয়ার হোসেন। 

চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে নবজাতককে ভুল ইনজেকশন দেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার রাতে নগরীর প্রবর্তক মোড়ে সিএসসিআর হাসপাতালে এ ঘটনা হয়। 
কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় চাইনিজ নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক আইফোন ও ল্যাপটপ জব্দ করা হয়েছে।
চট্টগ্রামের রাউজানে এক যুবদল কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার উড়কিরচর ইউনিয়নের কেরানিহাট এলাকায় এই ঘটনা ঘটে।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শৌচাগারের অপরিচ্ছন্নতা দেখে ক্ষোভ প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন। এ সময় হাসপাতালের পরিচালককে উদ্দেশ করে তিনি বলেন, ‘সুইপার আর হারপিক নিয়ে আসেন, আমি...
রাজধানীর সবুজবাগের আদর্শ পাড়া বরইতলা এলাকায় প্রেম সংক্রান্ত বিষয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. সাইফ উদ্দিন (সিফাত) নামে ২৮ বছর বয়সী এক যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। রোববার বেলা সোয়া ৩টার...
সম্পত্তি দান করার পরও আজীবন মা-বাবার তা ভোগদখল করার অধিকারের বিধান রেখে জাতীয় সংসদে পাস হয়েছে 'সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬'। তবে বিলটিকে কোরআন-সুন্নাহবিরোধী উল্লেখ করে তীব্র প্রতিবাদ...
চলতি বছরের এপ্রিলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোড করা হয়। সে সময় বলা হয়েছিল, সেপ্টেম্বর থেকেই পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ পাওয়া যাবে জাতীয় গ্রিডে। কিন্তু বাস্তবতা...
র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে নতুন বিশেষায়িত পুলিশ ইউনিট গঠনের লক্ষ্যে সংসদে উত্থাপিত ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর