রাজধানীতে দোকানে ব্যবসায়ীকে গুলি, বাসার জানালা দিয়ে গুলি গৃহবূধকে

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮ এএম

রাজধানীতে পৃথক দুই ঘটনায় দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। শনির আখড়ায় প্রকাশ্যে ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে ঢুকে আসলাম নামে এক ব্যবসায়ীকে গুলি করেছ দুর্বৃত্তরা। আর দারুস সালাম এলাকায় জেসমিন আক্তার নামে এক নারী বাসায় গুলিবিদ্ধ হয়েছেন।

পুলিশ জানিয়েছে, শনিবার রাত ৮টার দিকে শনির আখড়ার জিয়া স্মরণী রোডে হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছেন তারা।

আহতের স্বজন বলেন, জিয়া সরণী রোডে আসলাম খানের কোকারিজের ব্যবসা রয়েছে। রাতে দোকানের ভেতরে বসে এক ক্রেতার সঙ্গে কথা বলার সময় সময় হঠাৎ এক ব্যক্তি দোকানে ঢুকে আসলাম খানকে লক্ষ্য করে গুলি করে। এরপর সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শ মোহাম্মাদ ফারুক বলেন, কদমতলী থেকে দুর্বৃত্তের গুলিতে আহত এক ব্যবসায়ী ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। বিষয়টি কদমতলী থানা অবগত আছে।

এদিকে, রাজধানীর দারুস সালামে টিনশেডের এক বাসায় টেলিভিশন দেখার সময় জানালা দিয়ে ছোড়া গুলিতে আহত হয়েছেন এক নারী। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শ মোহাম্মাদ ফারুক বিয়ষটি নিশ্চিত করেছেন।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে দারুস সালাম থানাধীন মাতবরবাড়ি মসজিদ গলি এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত পৌনে ১১টার দিকে আহত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। 

আহতের ছেলে ইয়াসিন বলেন, আমার মা বাসার জানালা খোলা রেখে টেলিভিশন দেখছিলেন। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা বাসার খোলা জানালা দিয়ে গুলি করে পালিয়ে যায়। গুলিটি মায়ের ডান হাতে লাগে এবং গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে থাকেন। 

গুলিবিদ্ধ জেসমিন বেগমের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার উত্তর দাললা গ্রামে। তার স্বামীর নাম আব্দুল মান্নান। 

রাজধানীর বাড্ডায় একটি ফার্নিচারের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার সকাল পৌনে ৯টার দিকে ওই আগুনের সূত্রপাত।
নারায়ণগঞ্জে মাদক কারবার নিয়ে বিরোধের জেরে শুভ দাস নামের এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার গভীর রাতে শহরের চাষাঢ়া হকার্স মার্কেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 
কিশোরগঞ্জের করিমগঞ্জে বরযাত্রী বহনকারি প্রাইভেট কার সড়কে আটকে মিষ্টি খাওয়ার জন্য টাকা দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে বরসহ উভয় পক্ষের অন্তত ৩৫ জন ব্যক্তি আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির টিনের চালের একটি অংশ উড়ে যায়। এ ঘটনায়...
দুই দিনের সফরে আজ রোববার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি হওয়ার পর ঠাকুরগাঁওয়ে এটাই তাঁর প্রথম সফর।
প্রয়াত ক্রীড়া ভাষ্যকারদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবং বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের কাছে তাদের শিল্পকর্মকে বাঁচিয়ে রাখার প্রত্যয়ে স্মরণসভা এবং দোয়া মাহফিল করেছে বাংলাদেশ স্পোর্টস কমেন্টেটরস...
নেপালে বন্যা-ভূমিধসের ১০ম দিনে এক নারী ও এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। দেশটির সেনাবাহিনী বিষয়টি নিশ্চিত করেছে। রয়টার্স জানিয়েছে এ খবর।
রাজধানীর বনানীতে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ পেঁচানো মরদেহ উদ্ধারের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে রাজধানীর মহাখালি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ঢাকা-জামালপুর...
লোডিং...

এলাকার খবর