অবহেলায় ধ্বংসস্তূপ জিয়া স্মৃতি কমপ্লেক্স

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ পিএম

যথাযথ তদারকির অভাব আর অবহেলায় ধ্বংসস্তূপে পরিণত চট্টগ্রামের চান্দগাঁও কালুরঘাট বেতার কেন্দ্রের পাশে জিয়া স্মৃতি কমপ্লেক্স। এক ছাদের নিচে দেশের সব গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও স্থাপত্য নিদর্শন ফুটিয়ে তোলায় যা 'মিনি বাংলাদেশ' নামে পরিচিতি পায়। শুরুর দিকে জমজমাট থাকলেও বিগত সরকারের আমলে গুরুত্ব হারায় নান্দনিক পর্যটন কেন্দ্রটি। 

২০০৬ সালে চান্দগাঁও কালুরঘাট বেতার কেন্দ্রের পাশেই ১৬ একরের বেশি জায়গায় নির্মাণ হয় জিয়া স্মৃতি কমপ্লেক্স। ৫৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত কমপ্লেক্সে আহসান মঞ্জিল, হাইকোর্ট, কান্তজিউ মন্দির ছাড়াও ছিল ৭১ মিটার উঁচু দৃষ্টিনন্দন ওয়াচ টাওয়ার। এক জায়গায় দেশের সব ঐতিহাসিক ও স্থাপত্য দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসতেন হাজারো পর্যটক। 

২০০৮ সালে সরকার পরিবর্তনের পর ধীরে ধীরে এর জৌলুস কমতে থাকে, পাল্টে যায় নামও। জুলাই অভ্যুত্থানের পর দুর্বৃত্তদের তাণ্ডবে পুরো কমপ্লেক্স পরিণত হয় ধ্বংস্তূপে। ভাঙা কাঁচ, তছনছ হওয়া আসবাব আর ঘন জঙ্গলে ঢেকে যাওয়া প্রাঙ্গণ এখন যেন ভুতুড়ে চত্বর। 

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন, ‘চারপাশের জরাজীর্ণ পরিবেশের জন্য অবহেলা ও বিগত সরকারের সদিচ্ছার অভাবই দায়ী।’

চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দিন বলেন, ‘দেশের এই অনন্য স্থাপত্য নিদর্শনটিকে নতুন করে সাজিয়ে আবারও সবার জন্য উন্মুক্ত করা হবে।’

ঐতিহাসিক কালুরঘাট স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের স্মৃতি বিজড়িত কমপ্লেক্সটি দ্রত সংস্কার করার দাবি চট্টগ্রামবাসীর।

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধব্যপুর এলাকার ডাকাতিয়া নদীতে সিমেন্টবাহী একটি জাহাজের সঙ্গে নৌকার সংঘর্ষে শ্রমিক নুরুল ইসলাম (৫৫) নিহত হয়েছেন। একই ঘটনায় আরও এক শ্রমিক আহত হন। ​বুধবার গন্ধব্যপুর...
চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ৭ সহযোগীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তারা দীর্ঘদিন ধরে ব্যবসায়ী ও পেশাজীবীদের মোবাইলে হুমকি দিয়ে চাঁদা দাবি করত। অন্যথায় বাড়িঘর বা প্রতিষ্ঠানে অতর্কিত...
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় জোড়খালী উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে ১৮ শিক্ষার্থী। তাদের মধ্যে ১৩ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলার...
চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। রোগীর চাপ এতটাই বেড়েছে যে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নির্ধারিত ৪০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে জায়গা হচ্ছে না রোগীদের। বাধ্য হয়ে মেঝেতে...
বরগুনার তালতলীতে আন্দারমানিক নদীতে ভেসে এসেছে প্রায় ৩০ ফুট লম্বা একটি মৃত তিমি। বুধবার সকালে উপজেলার গাজীর খেয়াঘাট এলাকায় নদীতে তিমিটিকে ভাসতে দেখেন স্থানীয়রা। খবর ছড়িয়ে পড়লে তিমিটি দেখতে নদীর তীরে...
হাম ও উপসর্গে মাত্র ৬ মাসেই হাজার মৃত্যুর সাক্ষী হলো দেশ, যাদের প্রায় সবাই শিশু। এর আগে কখনো, ভাইরাসবাহিত এ রোগে এক বছরে এতো মৃত্যু হয়নি। আজ বুধবারও হামের উপসর্গে মৃত্যু হয়েছে ৩ জনের, একদিনে...
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে অন্তত ৩ জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৪৬৩ জন। আজ বুধবার এক প্রতিবেদনে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মৃত ৩ জনের মধ্যে একজন ঢাকা উত্তর...
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২ জনে। আর ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর