দুদফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন 

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পিএম

কুমিল্লায় নিহত ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের দুদফা জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি উপশহরের গন্ধমতি কবরস্থানে তাকে দাফন করা হয়। চোখের জলে শিশুটিকে শেষ বিদায় জানান স্বজনেরা। 

এর আগে সকাল ১০টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে প্রথম ও পরে বেলা ১১টায় তার বাসা সংলগ্ন এলাকায় গন্ধমতি ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। জানাজায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষাথীসহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।

এদিকে, এ হত্যার বিচার দাবিতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক অবরোধ কোরে বিক্ষোভ করছেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।

গত শুক্রবার বিকেলে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষিকা ড. নাহিদা বেগমের ছেলে সপ্তম শ্রেণির অপ্রতিম বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়। এর ২০ ঘণ্টা পর শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পাশের সানন্দা গ্রামে লালমাই পাহাড়ের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার পর ৩ জনকে আটক কোরে জিজ্ঞাসাবাদ চলছে। এর মধ্যে আটক তুহিনের বাড়ি থেকে নাহিদা বেগমের আইফোন উদ্ধার করা হয়েছে।

এদিকে হত্যার ঘটনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শোক ঘোষণা করা হয়েছে। স্থগিত করা হয়েছে আজকের সব ক্লাস-পরীক্ষা। দাফন শেষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের দলুগাজীর মোড়ে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম (১৩) হত্যায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সিসিটিভি ফুটেজের সূত্র...
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। শনিবার কুমিল্লায় অপ্রতিম হত্যার ঘটনা উল্লেখ সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসে...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার ওরফে অপ্রতিম নিখোঁজের একদিন পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার মায়ের আইফোন নিয়ে...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণের জন্য যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফর ও কর্মসূচি তুলে ধরেন...
ভারত থেকে পলাতক কেন্দ্রীয় নেতাদের নির্দেশনায় রাজধানীর বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতা করছে বলে দাবি করেছে পুলিশ। এজন্য বিদেশ থেকে অর্থ সহায়তা দেওয়া হচ্ছে বলেও দাবি...
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের শূন্যরেখা থেকে মো. শাকিল (১৪) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার আব্দুল্লাহপুর সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে ভারতীয় অংশের লংকা...
স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, উন্নত চিকিৎসার নিশ্চিতে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি দেশে আনা হবে। দেশের হাসপাতালগুলোতে বিশ্বমানের চিকিৎসার ব্যবস্থা করতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর