তালাবদ্ধ ঘরে মিলল সাংবাদিকের মায়ের গলাকাটা মরদেহ

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৮ পিএম

টাঙ্গাইলের ভূঞাপুরে তালাবদ্ধ ঘর থেকে সুলতানা সুরাইয়া নামের এক বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে পশ্চিম ভূঞাপুর তাঁর নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

সুলতানা সুরাইয়া দা বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার নিউজ এডিটর আবু সায়েম আকন্দের মা ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আকন্দের স্ত্রী। জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে তাঁর পরিবার।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম ভূঞাপুর গ্রামের ওই বাড়িতে একাই থাকতেন সুলতানা সুরাইয়া। বৃহস্পতিবার রাতে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরে কল দিয়ে বন্ধ পান। পরে সন্দেহ হলে প্রতিবেশীরা গেট টপকে ঘরে উঁকি দিয়ে তাঁর মরদেহ দেখতে পান। এ সময় ঘরের বাইরে থেকে তালা লাগানো ছিল। পরে পুলিশকে খবর দিলে ঘরের দরজা ভেঙে মেঝেতে গলাকাটা মরদেহ পাওয়া যায়। 

নিহতের ছেলে আবু সায়েম আকন্দ বলেন, আমাদের কোনো শত্রু নেই। মাদকাসক্তরা চুরি করতে এসে এমন ঘটনা ঘটাতে পারে বলে বলে সন্দেহ হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। সুষ্ঠ তদন্ত সাপেক্ষে এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দীন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্দের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত ও মামলাটি তদন্ত করে বিস্তারিত জানা যাবে।

গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচ থেকে পানিতে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় পাওয়া যায়নি।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
কুমিল্লায় মহানগর ওয়ার্ড যুবদল নেতা মো. কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১২টার দিকে জেলার পাঁচথুবী এলাকায় এ ঘটনা ঘটে।  জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে...
সুনামগঞ্জে পারিবারিক কলহের জের ধরে নিজ বসতঘরে ৭০ বছর বয়সী বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত ঘাতক ঐ সন্তানকে আটক করে পুলিশ।...
রাজধানীর রমনার অফিসার্স ক্লাবের তৃতীয় তলা থেকে বেজমেন্টে পড়ে মো. মোশারফ হোসেন (৭২) নামে এক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিবের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে সিঁড়ির পাশ থেকে তার রক্তাক্ত...
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর