অবশেষে ৩০ ঘণ্টা পর সেই মরদেহ উদ্ধার

আপডেট : ১৭ জুলাই ২০২৬, ০৬:৪৪ পিএম

নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপে জোয়ারের সময় ভেসে আসা অজ্ঞাত পরিচয় অজ্ঞাত ব্যক্তির মরদেহটি ৩০ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বিকাল সাড়ে ৪টায় দিকে নিঝুমদ্বীপ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ‘হাসি মার্কেট’ সংলগ্ন কেওড়া বন থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন হাতিয়া থানার ওসি মো. কবির হোসেন।

তিনি বলেন, ‘সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদরে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে নিঝুমদ্বীপ পুলিশ তদন্ত কেন্দ্রে।’

এর আগে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ‘হাসি মার্কেট’ সংলগ্ন কেওড়া বনে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা।

পুলিশ ও নৌ-পুলিশের মধ্যে ‘সমন্বয়হীনতার’ কারণে মরদেহটি উদ্ধারে বিলম্ব হচ্ছে বলে অভিযোগ তোলেন স্থানীয় বাসিন্দারা।

নিঝুমদ্বীপ পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সুমন বণিক বলেন, ‘কেওড়া বাগানটি মূল সড়ক থেকে প্রায় এক কিলোমিটার দূরে এবং বাগানে জোয়ারের পানি থাকায় মরদেহটি তাৎক্ষণিক উদ্ধার করা সম্ভব হয়নি।’ 

আজ দুপুর থেকে মরদেহটি উদ্ধারের চেষ্টা চালানো হলেও বনে জোয়ারের পানি থাকায় বেশ বেগ পেতে হয়। বিকেলে ভাটার সময় পরিস্থিতি অনুকূলে আসলে মরদেহটি উদ্ধার করে জেলা সদরে পাঠানোর প্রস্তুতি চলছে।

নিঝুমদ্বীপ নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক আশিকুর রহমান বলেন, ‘আমরা গতরাতে এবং আজ সকালে ঘটনাস্থলে পরিদর্শন করি। দুপুর থেকে পুলিশের পাশাপাশি নৌ পুলিশ মরদেহটি উদ্ধারের চেষ্টা করে। বিকাল ৪টা ৩০ মিনিটে মরদেহ উদ্ধারের সম্ভব হয়েছে।’

কক্সবাজার সমুদ্র সৈকতে হঠাৎ আঘাত হেনেছে একটি আকস্মিক টর্নেডো। শুক্রবার বিকেল প্রায় ৩টার দিকে সৈকতের সুগন্ধা ও লাবনী পয়েন্টে সৃষ্ট এই ঘূর্ণিবাতাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে পর্যটক ও স্থানীয়দের মধ্যে।
পাহাড়ি ঢলে আসা বালু ও পলিমাটি জমে নাব্য সংকট তীব্র হয়েছে খাগড়াছড়ির মাইনী ও চেঙ্গী নদীতে। ফলে অল্প বৃষ্টিতেই বন্যার কবলে পড়ছে নদী তীরবর্তী বিস্তীর্ণ জনপদ। বন বিভাগ বলছে, বন উজার ও জুম চাষের কারণে...
টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে ধসে পড়েছে রাঙামাটি-বান্দরবান সড়কের গুরুত্বপূর্ণ সেতুর একাংশ। এতে বিচ্ছিন্ন হয়ে গেছে রাঙামাটি, বান্দরবান ও চট্টগ্রামের মধ্যে সরাসরি সড়কপথে যোগাযোগ। বাস চলাচল...
নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপে জোয়ারের সময় ভেসে আসা একটি মরদেহ এক দিন পেরিয়ে গেলেও উদ্ধার করা হয়নি। অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহটি বৃহস্পতিবার সকাল থেকে কেওড়া বাগানে পড়ে আছে।
কক্সবাজারে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত মোজাফফরকে সেনা হেফাজতে দেওয়া হয়েছে। বিষয়টি সেনাবাহিনী সংশ্লিষ্ট আইন অনুযায়ী...
সম্প্রতি লাহোরের ঐতিহাসিক ফ্লেটিস হোটেলে জাঁকজমকপূর্ণ এক আয়োজনে তাঁর মাথায় মিস ওয়ার্ল্ড মুকুট পরিয়ে দেন সাবেক মিস পাকিস্তান ড. শাফাক আখতার ও মিস্টার পাকিস্তান আতাউল্লাহ গুজ্জর।
চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স (ডাব্লিউএআইসি) ২০২৬’-এ অংশ নিয়েছে বাংলাদেশ। সম্মেলনে দেশের প্রতিনিধিত্ব করছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মে মাসে দেশে ক্রেডিট কার্ডে লেনদেন হয়েছে ৪ হাজার ২৮৮ কোটি টাকা। আগের মাসের তুলনায় ১০.৮৫ শতাংশ এবং এক বছরের ব্যবধানে ৩৩.১৫ শতাংশ বেড়েছে কার্ডে ব্যয়। সবচেয়ে বেশি...
লোডিং...

এলাকার খবর