শিক্ষার্থী–পেশাজীবীদের জন্য বুধবার থেকে বিশেষ মেট্রোরেল 

আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ০৯:৪৮ পিএম

শুধুমাত্র শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য দুটি বিশেষ মেট্রো ট্রেন চালানোর ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আগামী বুধবার থেকে সপ্তাহে ৬ দিন সকালে এই দুটি ট্রেন চালানো হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। শুক্রবার বন্ধ থাকবে বিশেষ এই দুটি মেট্রো ট্রেন। 

আজ মঙ্গলবার এমআরটি লাইন–৬ এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) তরফদার মাহমুদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত এই দুটি মেট্রো ট্রেন চালানো হবে। 

সাধারণত প্রতিদিন সকাল সাড়ে ৭টা থেকে মেট্রো ট্রেনের চলাচল শুরু হয়। কিন্তু আগামীকাল বুধবার সকাল ৭টা ১০ মিনিট ও ৭টা ২০ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল পর্যন্ত বিশেষ এই ট্রেন চলবে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্র–ছাত্রী ও পেশাজীবীদের যাতায়াতের সুবিধার্থে এই ব্যবস্থা করা হয়েছে। ট্রেন দুটি চালু থাকা সবগুলো স্টেশনেই থামবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। 

তবে এই বিশেষ ট্রেনের সেবা পেতে ব্যবহার করতে হবে এমআরটি বা র‍্যাপিড পাস। অর্থাৎ এই ট্রেনে চড়তে কাউন্টার থেকে প্রচলিত সাধারণ টিকিট বা একবার ব্যবহার করার ‘ওয়ান টাইম পাস’ সংগ্রহ করার সুযোগ থাকবে না। 

বর্তমানে সকাল সাড়ে ৭টা থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো ট্রেন চলাচল করছে। আর রাত সাড়ে ৮টা পর্যন্ত উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ট্রেন চলছে। এসব ট্রেন সপ্তাহের সাত দিনই এই নিয়মে চলবে। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৪ নভেম্বর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল সার্ভিসের দ্বিতীয় ধাপ উদ্বোধন করেন। 

এর আগে গত বছরের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের প্রথম ধাপের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) মেট্রোরেল নির্মাণ করছে এবং প্রকল্পে সহজ শর্তে ঋণসহায়তা দিচ্ছে। 

রাজধানী ঢাকায় চলতি বছরের জুন পর্যন্ত ১২২টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যা মাসে গড়ে ২০টি। সর্বশেষ সবুজবাগে বিএনপি কর্মী ও হাজারীবাগে এক তরুণ হত্যার ঘটনায় তদন্ত করছে পুলিশ। তবে ডিএমপির দাবি, রাজধানীর...
রাজধানীর সবুজবাগে পলাশ নামের এক ওয়ার্ড বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে সবুজবাগ পানির পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
গুলিস্তানের ফুলবাড়িয়া ছাড়া অন্য বাস টার্মিনাল আপাতত সরছে না রাজধানী থেকে। তবে সায়দাবাদ, গাবতলী ও মহাখালী টার্মিনাল থেকে আলাদা করা হচ্ছে বাস ডিপো। পূর্বাচল, নারায়ণগঞ্জ ও কেরাণীগঞ্জে প্রাথমিকভাবে...
রাজধানীর ভাটারা থানার নতুন বাজার ১০০ ফিট এলাকার একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক প্রক্রিয়া নিয়ে আলোচনা শুরু হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনে সাধারণ মানুষ ভোট দেন কি না, সংসদ সদস্যদের ভূমিকা, ৯০ দিনের...
রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। মেয়াদ শেষ হওয়ার দুই বছর আগেই তিনি পদত্যাগ করলেন। শুক্রবারই তাঁর পদত্যাগপত্র পৌঁছেছে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে।
বিয়ের আয়োজনকে আরও আধুনিক, নান্দনিক ও পরিকল্পিত করতে ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইনক্রেডিবল ওয়েডিংস ফেস্টিভ্যাল’। আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের বিলাসবহুল হোটেল ইন্টারকন্টিনেন্টাল...
মুম্বাইয়ের শিবাজী পার্কে পুলিশের একটি ভ্যানের সামনে এক তরুণীর দাঁড়িয়ে থাকার ছবি রাতারাতি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। মুহূর্তেই শুরু হয় আলোচনা—কে এই তরুণী? পরে জানা যায়, তিনি ২৭ বছর বয়সী...
লোডিং...

এলাকার খবর