সাবান দিয়েও ভোটারদের প্রভাবিত করছেন জাহিদের কর্মীরা: মমতাজ

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ১১:২৮ পিএম

মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর, হরিরামপুর ও সদরের একাংশ) আসনে আওয়ামী লীগের প্রার্থী মমতাজ বেগম বলেছেন, ভোটারদের প্রভাবিত করতে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেওয়ান জাহিদ আহম্মেদ ‘কালো টাকা’ ছড়াচ্ছেন। এর যথেষ্ট প্রমাণও তাঁর কাছে রয়েছে। এ ছাড়া জাহিদ আহম্মেদের কর্মীরা সাবান দিয়েও ভোটারদের প্রভাবিত করছেন, যা আচরণবিধি লঙ্ঘন।’

বৃহস্পতিবার আওয়ামী লীগের প্রার্থী মমতাজ বেগম ও দলের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহম্মেদ টুলু সংবাদ সম্মেলন করে একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ করেন। এ সময় মমতাজ এ কথা বলেন। তিনি বলেন, আচরণবিধি লঙ্ঘন করায় জাহিদ আহম্মেদ নির্বাচনী অনুসন্ধানী কমিটির কাছে দুবার মুচলেকা দিয়ে এসেছেন। এর পরও আচরণবিধি লঙ্ঘন থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাঁর কর্মীরা সরে আসেননি।

বৃহস্পতিবার দুপুরে সিঙ্গাইর উপজেলার পূর্ব ভাকুম গ্রামে নিজ বাসভবনে মমতাজ বেগম এবং বিকেলে উপজেলার বাইমাইল এলাকায় ব্যক্তিগত কার্যালয়ে দেওয়ান জাহিদ আহম্মেদ সংবাদ সম্মেলন করেন।

এ আসনে বর্তমান সংসদ সদস্য ও সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ বেগম দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে নির্বাচন করছেন। আর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ দেওয়ান জাহিদ আহম্মেদ দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

একের পর এক আচরণবিধি ভঙ্গের কারণে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রার্থিতা বাতিল দাবি করে মমতাজ বেগম বলেন, আগে জাহিদ আহম্মেদ ও তাঁর কর্মীরা টাকা-পয়সা এবং এখন মালামাল দিয়ে ভোটারদের প্রভাবিত করছেন। এ বিষয়ে তিনি নির্বাচন কমিশনের (ইসি) কাছে লিখিত আবেদন করবেন।

সংবাদ সম্মেলনে মমতাজ বেগম বলেন, ‘জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীনসহ জেলা ও উপজেলা পর্যায়ের কতিপয় জ্যেষ্ঠ নেতা দলীয় প্রার্থীর প্রচারে অংশ না নিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছেন। এটা মোটেও সমীচীন নয়। তিনি (গোলাম মহীউদ্দীন) এই ধরনের নির্দেশনা দিতে পারেন না। যদি দেন তাহলে সেটা কতটুকু যুক্তিসংগত তা মিডিয়ার মাধ্যমে দলের সভাপতি শেখ হাসিনা ও সাধারন সম্পাদক ওবায়দুল কাদের সহ হাইকমান্ডকে জানাতে চাই।’

এ সময় সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শহিদুর রহমান, হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক আবিদ হাসান, সিঙ্গাইর পৌর মেয়র আবু নঈম মো. বাশার প্রমুখ উপস্থিত ছিলেন।

এ দিকে সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহম্মেদও নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে নানা অভিযোগ করেন। তিনি বলেন, ‘নির্বাচনে সুষ্ঠু পরিবেশ অশান্ত করার চেষ্টা করছেন নৌকার প্রার্থী মমতাজ বেগম ও তাঁর কর্মীরা। সাধারণ ভোটারদের হুমকি দিয়ে ভীতি সঞ্চার করা হচ্ছে। অথচ এই নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে দলের সভানেত্রী শেখ হাসিনা বলেছেন। জনগণ যাঁকে ভোট দেবে তিনিই সংসদ সদস্য নির্বাচিত হবেন। হুমকি-ধমকি কোনো কাজে আসবে না। তবে নৌকার প্রার্থী ও তাঁর কর্মীরা বিশৃঙ্খলার সৃষ্টি করছেন।’

দেওয়ান জাহিদ বলেন, ‘আচরণবিধি ভঙ্গের কারণে আমাকে দুবার যেতে হলেও মমতাজ বেগমকে একবার যেতে হয়েছে। উনিও মুচলেকা দিয়ে চলে এসেছেন। মমতাজ বেগম আমার প্রার্থিতা বাতিল চাইতে পারে। আমিও তো তার প্রার্থিতা বাতিল চাইতে পারি। কোনটা বাতিল হবে না হবে, এটা নির্বাচন কমিশনের ব্যাপার। তবে কোনো পক্ষের আচরনবিধি ভঙ্গ করা উচিৎ নয়। নৌকার প্রার্থী ভোটারের কাছে না গিয়ে শুধু অভিযোগ করছেন। এবার নির্বাচনে দলের যে কেউই স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাই তা বলেছেন। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে তাঁর কর্মীদের ওপর হামলা ও ভোটারদের কেন্দ্রে না যেতে হুমকি দিচ্ছেন নৌকার কর্মীরা।’

দেওয়ান জাহিদ আহম্মেদ টুলু বলেন, দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কুরুচিপূর্ণ মন্তব্য করায় অধিকাংশ দলীয় নেতা-কর্মী নৌকার প্রার্থীর সঙ্গে নেই। ভোটারদের কাছ থেকে তিনি (স্বতন্ত্র প্রার্থী) ভালোবাসা পাচ্ছেন। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে তিনি জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী।

সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী জাহিদ আহম্মেদের সঙ্গে সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সায়েদুল ইসলাম, স্থানীয় বায়রা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দেওয়ান মো. জিন্নাহ ও তাঁর (জাহিদ) মেয়ে দেওয়ান ইলমা প্রমুখ আহম্মেদ উপস্থিত ছিলেন।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ-২ আসনে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নৌকার প্রার্থী ছাড়াও এই আসনে দলের চার স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন, দেওয়ান জাহিদ আহম্মেদ (ট্রাক), দেওয়ান সফিউল আরেফিন টুটুল (মোড়া), মুশফিকুর রহমান খান (কেতলি) ও সাহাবুদ্দিন আহমেদ (ঈগল)। এ ছাড়া এই আসনে অন্যান্য দলের আরও পাঁচজন প্রার্থী রয়েছেন। 

দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়াসহ চারজন এবং শরিফ ওসমান হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রীর বিদেশ যাত্রায়...
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিখোঁজের দুদিন পর ডোবা থেকে নায়েব আলী (৬০) নামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের সীমান্তবর্তী...
স্বামীর মৃত্যুর জন্য মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে প্যারোলে মুক্তি পেয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ডা. দীপু মনি।
সাতক্ষীরা সদর থানা হাজতের ভেতরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা-কর্মীদের দ্বারা ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমানকে প্রত্যাহার...
জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ ও দলীয় স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে অনৈক্য দেখা দিয়েছে বলে মত বিশিষ্টজনদের। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন না হওয়াও অনৈক্যের আরেক বড় কারণও বলছেন তারা। তবে সরকার এগিয়ে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর