মুন্সীগঞ্জে প্রতিপক্ষের আঘাতে ব্যবসায়ীর মৃত্যুর অভিযোগ

আপডেট : ১৬ মার্চ ২০২৪, ০২:৫৪ পিএম

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে কথা-কাটাকাটির জেরে প্রতিপক্ষের আঘাতে মোস্তফা খালাসি (৪২) নামে এক ফার্নিচার ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাঘিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

মোস্তফা যশলং ইউনিয়নের হাটকান এলাকার সফিজউদ্দিন খালাসির ছেলে। এদিকে এ ঘটনার পরপরই পালিয়েছে অভিযুক্ত রাজন। তাঁর বাড়ি সদর উপজেলার ঢালীকান্দি এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে বাঘিয়া এলাকায় ফার্নিচারের নকশার বিষয় নিয়ে মোস্তফার কাছে যান অভিযুক্ত রাজন।  তখন ফার্নিচারে নকশা করা সম্ভব নয় জানালে বিষয়টি নিয়ে তর্ক ও মারামারিতে জড়িয়ে পড়ে দুপক্ষ।

এ সময় রাজন মোস্তফাকে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এরপর দোকানে মরদেহ রেখেই পালিয়ে যান রাজন। পরে স্থানীয়রা দোকানে মরদেহ দেখে পুলিশে খবর দেয়।

টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোয়েব আলী বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের হবে। অভিযুক্ত রাজনকে আটকের চেষ্টা চলছে।

বরগুনা জেলা পরিষদের ডাকবাংলা থেকে মা ও দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, দুই শিশু সন্তানকে হত্যা করে মা ইতি রানি আত্মহত্যা করেছেন। 
বরগুনার আমতলীতে নির্মাণাধীন একটি ভবনের বন্ধ সেপটিক ট্যাংকের সেন্টারিং খুলতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের দাবি, ট্যাংকের ভেতরে থাকা বিষাক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছে।
নড়াইল সদর উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় বাসের সঙ্গে মরদেহবাহী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জাহানারা বেগম (৫৫) ও অ্যাম্বুলেন্স চালক আকবর হোসেন (৩২) নিহত হয়েছেন। নিহত জাহানারা ঢাকার...
ঈদের ছুটি শেষে ফেরার পর রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসার সামনে দুই নারীর কাছ থেকে ছিনতাইয়ের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও জোনের উপ কমিশনার মো. ফজলুল করিম আজ বুধবার...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর