সমাবেশ শেষে বুয়েটে ছাত্রলীগ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা

আপডেট : ৩১ মার্চ ২০২৪, ০৬:০৩ পিএম

কেন্দ্রীয় শহীদ মিনারে পূর্ব ঘোষিত প্রতিবাদ সমাবেশ শেষে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ইনানের নেতৃত্বে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ক্যাম্পাসে যান ছাত্রলীগের নেতা-কর্মীরা। এসময় বুয়েটের শহীদ মিনার প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাঁরা। পরে ছাত্রলীগের নেতা-কর্মীরা বুয়েট ক্যাম্পাস ছেড়ে যান। 

এর আগে বেলা ১২টার দিকে বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ করে ছাত্রলীগ।

বুয়েট ক্যাম্পাসে গভীর রাতে ছাত্রলীগের নেতা-কর্মীদের প্রবেশ ও রাজনৈতিক কর্মকাণ্ডের প্রতিবাদে পুরকৌশল বিভাগের ইমতিয়াজসহ জড়িত ৬ জনকে স্থায়ী বহিষ্কার এবং ৬ দফার দাবিতে লাগাতার আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। এরই মধ্যে ছাত্রলীগ কর্মীদের প্রবেশে সহযোগিতার অভিযোগে ইমতিয়াজ হোসেনের হলের সিট বাতিল করেছে বুয়েট কর্তৃপক্ষ।

তবে, আজ আনুষ্ঠানিক কোনো কর্মসূচি ছিল না বুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীদের। তবে ঘোষণা অনুযায়ী, টার্ম ফাইনাল পরীক্ষাসহ সব ধরনের একাডেমিক কার্যক্রম বর্জন আজও চলছে। এর মধ্যেই কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ শেষে বুয়েট ক্যাম্পাসে গেলেন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা। বেলা আড়াইটার দিকে বিপুলসংখ্যক নেতা-কর্মী বুয়েট ক্যাম্পাসে এসে বুয়েটের শহীদ মিনার প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এর পরেই বুয়েট ক্যাম্পাস ছেড়ে যান ছাত্রলীগের নেতাকর্মীরা।
 
এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল এবং ছাত্রলীগ ঢাকা মহানগরীর বিভিন্ন ইউনিট থেকে মিছিল নিয়ে নেতা-কর্মীরা জড়ো হন। 

এর আগে ২০১৯ সালে বুয়েটের হলে পিটিয়ে হত্যা করা হয় আবরার ফাহাদ নামের এক শিক্ষার্থীকে। পরে শিক্ষার্থীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে বুয়েট ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়। আবরার ফাহাদকে হত্যার ঘটনায় অভিযুক্ত সবাই ছাত্রলীগের বুয়েট শাখার নেতা-কর্মী ছিলেন। এই ঘটনায় দায়ের করা মামলায় আদালত ২০ জনকে মৃত্যুদণ্ড এবং ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

পিরোজপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতার ক্ষুরের আঘাতে যুবদলের দুই নেতা আহত হয়েছেন। এ ঘটনায় শেখ ইমরান শুভ (২৮) নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে...
খাগড়াছড়িতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নবগঠিত খাগড়াছড়ি জেলা কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় কমিটিতে পাদ পাওয়া সব নেতার নামে মামলা দায়ের করেছে পুলিশ। শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানার...
গত বছরের আগস্টে পারস্য উপসাগরের তীরে অবস্থিত আরব দেশ কুয়েতে গিয়েছিলেন ছাত্রলীগ নেতা নুরুল ইসলাম সাগর (৩৫)। ৫ আগস্ট পরবর্তী সময়ে রাজনৈতিক হামলা–মামলা থেকে নিজেকে রক্ষা এবং সংসারের উন্নতির জন্য...
বরগুনার বেতাগী উপজেলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের আয়োজনে প্যান্ডেল সাজিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান হয়েছে। উপজেলা ছাত্রলীগের আয়োজনে এই অনুষ্ঠানে পাঁচ শতাধিক নেতাকর্মী অংশ নেয়। রোববার দুপুরে সবুজ...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর