ফরিদপুরে নাব্যতা সংকটে ভোগান্তিতে যাত্রীরা

আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ০৯:০৭ এএম

নাব্য সংকটে পল্টুন দূরে সরে যাওয়ায় দুর্ভোগ বেড়েছে ফরিদপুরের চরভদ্রাসনের গোপালপুর ঘাটে। মালামাল নিয়ে পাড়ি দিতে হচ্ছে প্রায় এক কিলোমিটার চর। প্রশাসন ড্রেজিংয়ের ব্যবস্থা করলেও তা কাজে আসছে না বলে অভিযোগ আছে।

শুকনা মৌসুমে এভাবে প্রায় এক কিলোমিটার চর পাড়ি দিয়ে পৌঁছাতে হয় চরভদ্রাসনের গোপালপুর ঘাটে। সাধারণ মানুষের পাশাপাশি শিশু, বৃদ্ধ ও নারীদেরও পোহাতে হয় ভোগান্তি।

স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘বালুর মধ্যে হাটে যাইতে পা গেড়ে যায়, ব্যাগ নিয়ে যেতে পারি না। ঘাট ঠিক করে দিলে ঘাটে গিয়ে নামা গেলে সুবিধা হয়।’

লঞ্চ ও স্পিড বোটে সহজে ঢাকা পৌঁছানো যায় বলে ৪০ বছর ধরে গোপালপুর ঘাট থেকে মইনুল ঘাট দিয়ে পদ্মা পারাপার ফরিদপুর অঞ্চলের মানুষের প্রিয় নৌপথ। স্পিড বোটে মাত্র ১৫-২০ মিনিটে নদী পাড়ি দেওয়া যায়, রাজধানীতে পৌঁছানো যায় দুই ঘণ্টায়।

যাত্রীরা বলছেন, এই পথে ঢাকা যাতায়াতে খুব সুবিধা। সকালে ঢাকা গিয়ে বিকেলে ফেরা যায়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডাব্লউটিএ) ড্রেজার কয়েক মাস ধরে ঘাট এলাকায় কাজ করলেও আশানুরুপ ফলাফল দেখা যাচ্ছে না। মালামাল নিয়ে যাত্রীদের কষ্ট করে ঘাটে পৌঁছাতে হচ্ছে।

ফরিদপুর চরভদ্রাসন উপজেলা চেয়ারম্যান মো. কাউছার বলেন, ‘অপরিকল্পিত ড্রেজিং নাব্যতা সংকটের মূল কারণ। এত দিন ধরে ড্রেজিং হলেও আমরা এর সুফল পাচ্ছি না।’

গোপালপুর থেকে মইনুল ঘাটের নাব্য সংকট দূর করতে ঊর্ধ্বতন মহলে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ফরিদপুর জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার। তিনি বলেন, বিষয়টির ওপর জেলা প্রশাসক সম্মেলনে আলোকপাত করা হয়েছে। সচিব বিষয়টি শুনে সমাধানের আশ্বাস দিয়েছেন।

নৌপথ ও যাত্রীদের নিরাপত্তার বিষয়টিও তদারকি করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অডিও ভাইরালের ঘটনায় প্রত্যাহার হওয়া ঢাকা ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকে জিজ্ঞাসাবাদ করেছে ঢাকা...
রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাঝখানে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ২৫ বছর।
রাজধানীর মোহাম্মদপুরে দুটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে। বুধবার শুল্ক নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, মূল্য সংযোজন কর ও ঢাকার দুটি প্রিভেন্টিভ টিম...
মশা নিধনে কীটনাশকের নামে কেরোসিন সরবরাহের অভিযোগ তদন্তে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ভাণ্ডারে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন–দুদক। এসময় সটকে পড়েন কর্মকর্তা-কর্মচারীদের অনেকেই। মশার...
জামায়াতে ইসলামীর লংমার্চ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনীতির মাঠে নামার সুযোগ তৈরি করে দিচ্ছে-এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
রাজধানী ঢাকার কাঁচাবাজারে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ডিমের দাম। প্রতি ডজন বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। পাশাপাশি বেড়েছে প্রায় সব ধরনের সবজির দামও। সয়াবিন তেলের বাজারও অস্থির। 
উত্তরবঙ্গের জনগণের দাবি বিবেচনায় নিয়েই ঢাকা-রংপুর লংমার্চে তিস্তা মহাপরিকল্পনার বিষয়টি যুক্ত করা হয়েছে বলে জানিছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিস্তা মহাপরিকল্পনা...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর