মানিকগঞ্জে বালুবাহী ট্রাকচাপায় যুবক নিহত

আপডেট : ১৫ মে ২০২৪, ০৯:২৬ পিএম

মানিকগঞ্জে বালুবাহী ট্রাকচাপায় অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছেন। বুধবার বিকেল সাড়ে ৩টায় সিংগাইর উপজেলার শায়েস্তা ইউনিয়নের শ্যামনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় ট্রাকের চালক সাহাবুদ্দিনকে আটক করা হয়েছে।

নিহত যুবকের বাড়ি ঢাকার আমিনবাজার এলাকায় বলে জানা গেছে। তিনি বালুবাহী ট্রাকের অনিয়মিত শ্রমিক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, আজ দুপুরে ঢাকার আমিনবাজার থেকে বালু নিয়ে সিংগাইর উপজেলার শায়েস্তা ইউনিয়নের শ্যামনগর এলাকার মেঘূ মিয়ার বাড়িতে ফেরার সময় ট্রাকের চাকা কাদামাটিতে আটকে যায়। পরে অজ্ঞাতপরিচয়ের ওই যুবক আটকে যাওয়া ট্রাকের চাকার মাটি সরাতে গেলে ট্রাকটি পেছন দিক থেকে এসে তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

ওসি আরও বলেন, ‘এলাকাবাসীর সহযোগীতায় ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকচালক সাহাবুদ্দিনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনহত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর দগ্ধ...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর