রাজধানী ডেমরায় স্টিলমিলে বিস্ফোরণ, দগ্ধ ও আহত ৭

আপডেট : ০১ জুন ২০২৪, ১১:৩৭ পিএম

রাজধানীর ডেমরা বাঁশেরপুল এলাকায় একটি স্টিল মিলে বিস্ফোরণে ৭ জন আহত ও দগ্ধ হয়েছেন। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে নিয়ে আসা হয়েছে।

শনিবার (১ জুন) রাত সোয়া ৮টার দিকে জহির স্টিল অ্যান্ড রোলিং মিলে এই দুর্ঘটনাটি ঘটে। পরে দ্রুত তাদেরকে হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসা হয়।

আহতরা হলেন- তরিকুল ইসলাম (৩২), সুজন (২৫), আমিনুল ইসলাম (২৫), রনি (৩০), কাঞ্চন (২৮), দিপন দাস (৩০) ও শফিকুল ইসলাম (২৭)।

জহির স্টিল অ্যান্ড রোলিং মিলের সুপারভাইজার মো. সাকিব খান জানান, আহতদের মধ্যে দগ্ধদের ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে নিয়ে আসা হয়। আজ রাতে ওই স্টিল মিলে গিয়ার নামে একটি যন্ত্রে ত্রুটি দেখা দেয়। সে কারণে যন্ত্রটি ওই সাতজন মেকানিক্যাল টিম মেরামত করার কাজ শুরু করেছিলেন। এ সময় সেই গিয়ার যন্ত্রটির বিকট বিস্ফোরণ ঘটে। এতে সেখানে উপস্থিত থাকা কয়েকজন আহত ও দগ্ধ হয়।
 
আহত মেকানিক্যাল শিফট ইনচার্জ তরিকুল ইসলাম জানান, তিনিসহ তার টিম নিয়ে গিয়ার নামে ওই যন্ত্রটি খুলছিলেন। এ সময় যন্ত্রটি ওভার হিটের কারণে বিস্ফোরণ ঘটে। তখন খুব কাছাকাছি থাকায় তার এবং সুজন নামে আরেকজনের বুকে, হাতে আঘাত লাগে। আর কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা বাকিদের শরীরে বিস্ফোরণে গরম বাতাস লাগে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আহত তিন জনকে ঢাকা মেডিকেলে এবং বাকি চারজনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিউটের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে ড্রেসিং সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তাদের দগ্ধের পরিমাণ জানা সম্ভব হচ্ছে না।’ 

তিনি আরো জানান দগ্ধের সকলেই আশঙ্কা মুক্ত অবস্থায় রয়েছেন। দগ্ধ চারজনকে ঢাকা মেডিকেল বার্ন ইউনিটের জরুরি বিভাগের পর্যবেক্ষণে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

ক্ষিণখানের মোল্লারটেক দোবাদিয়া এলাকায় শিশির তার এক বন্ধুর মোটরসাইকেল নিয়ে বের হয়। মোটরসাইকেলটি চালানোর সময় পেছন থেকে একটি দ্রুতগামী ব্যাটারিচালিত অটোরিকশা সেটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার কারণে...
পাবনার আতাইকুলা থানা এলাকায় মরদেহবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে অ্যাম্বুলেন্সের চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে...
একটা পাগলা কুকুর কামড়ালো ২৯ জনকে। একই সময়ে ছয়টি গরুকেও কামড়িয়ে আহত করে কুকুরটি। দিনভর পাগলা কুকুরের পাগলামিতে আতঙ্কিত এলাকাবাসী সন্ধায় কুকুরটিকে মেরে ফেলে স্বস্তিতে এলাকার লোকজন। ঘটনাটি ঘটেছে...
চাঁদপুরের শাহরাস্তিতে গভীর রাতে নিজ ঘরে ডাকাতের হামলায় রিগান আক্তার মিম (২৬) নামের গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় ডাকাতদের হামলায় আহত হয়েছেন একই পরিবারের আরেক গৃহবধূ সুমাইয়া আক্তার (২৪)।
১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
খাগড়াছড়িতে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা। জেলার এলজিইডি নিয়ন্ত্রণাধীন ২৮টি সড়কের ২১ কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। মহালছড়ির মুবাছড়ি ও পানছড়ির নালকাটায়...
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশের চিকিৎসা খাতের ঘাটতি দূর করে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে সরকার। তৃণমূলের মানুষ ভিআইপিদের...
জামায়াত আমির বলেন, ২০০৬ সাল থেকে শুরু করে ২৪ সাল পর্যন্ত টানা ১৯টি বছর মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আয়নাঘরের সঙ্গী হয়েছে। কিন্তু মানুষ ফ্যাসিবাদের কাছে মাথা নত করেনি। আসল ফ্যাসিবাদকে জনগণ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর