জন্ম-মৃত্যু নিবন্ধন নিয়ে ফের বিপাকে দক্ষিণ ঢাকার বাসিন্দারা

আপডেট : ০৯ জুন ২০২৪, ০৯:৪৩ এএম

জন্ম ও মৃত্যু নিবন্ধন নিয়ে আবারও বিপাকে পড়েছে দক্ষিণ ঢাকার বাসিন্দারা। সিটি করপোরেশনের তথ্য কেন্দ্রীয় সার্ভারে যুক্ত না হওয়ায় মিলছে না সেবা। রেজিস্ট্রার জেনারেল বলছেন, দক্ষিণ সিটির সার্ভার করার কোনো এখতিয়ারই নেই। তবে নগর কর্তৃপক্ষের দাবি, বিধিমালার ক্ষমতা বলেই সার্ভার করে তথ্য সংরক্ষণ করতে পারেন মেয়র।

রাজধানীর মেরাদিয়ার বাসিন্দা ইতি আক্তারের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি দক্ষিণ সিটির আঞ্চলিক কার্যালয় থেকে করিয়েছেন জন্ম নিবন্ধন। তবে তা গ্রহণ করছে না পাসপোর্ট অফিস। এটি দিয়ে করাতে পারছেন না ছেলের জন্ম নিবন্ধনও।

পাসপোর্ট-এনআইডিসহ ১৮টি সেবা পেতে লাগে জন্ম নিবন্ধন সনদ। তবে সার্ভার জটিলতায় নাগরিক ভোগান্তি সীমাহীন। সে সংকট কাটাতে গত অক্টোবর থেকে নিজস্ব সার্ভার চালু করে ঢাকা দক্ষিণ সিটি। তবে তাতেও মেলেনি সুফল।

সিটি করপোরেশনের সার্ভারের তথ্য কেন্দ্রীয় সার্ভারে যুক্ত করতে রাজি নয় জন্ম ও মৃত্যু নিবন্ধন শাখা। এ বিষয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধনের রেজিস্ট্রার জেনারেল যাহিদ হোসেন বলছেন, ‘তাদের (দক্ষিণ সিটির) তো নতুন করে সার্ভার করার ক্ষমতাই নাই। বেআইনি কাজ করছেন তারা।’

যদিও সিটি করপোরেশনের মত ভিন্ন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, বিধিমালায় নিবন্ধকের দায়িত্ব ‘ঙ’ তে স্পষ্ট বলা আছে, কম্পিউটার ও প্রযুক্তির সাহায্যে তথ্য সংরক্ষণ করবেন নিবন্ধক।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিজস্ব সার্ভার থেকে গত সাত মাসে ৭০ হাজারের বেশি জন্ম নিবন্ধন সনদ দেওয়া হয়েছে। তবে কেন্দ্রীয় সার্ভারে তা যুক্ত না হওয়ায় নাগরিক দুর্ভোগ কাটছে না।

গাজীপুরের জয়দেবপুরে রেললাইনের পাশ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত হয়েছেন। তাৎক্ষনিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
রাজধানীর বাড্ডার আফতাবনগরে একটি নির্মাণাধীন ভবনে স্যানিটারি কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে নিহাম (১৫) নামের এক কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা হয়।
কিশোরগঞ্জে একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে জেলা শহরের পুরাতন থানা এলাকায় আব্দুস সামাদ প্লাজার পাঁচতলায় এই দুর্ঘটনা ঘটে।
ন্যাম ভবন থেকে বহিষ্কৃত জামায়াত নেতা ও সাতক্ষীরার সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধারের ঘটনায় নজরুল এবং তার প্রথম স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
আসিয়ান কাপে বাংলাদেশের পরীক্ষা শুরু ২৫ সেপ্টেম্বর। প্রথম ম্যাচ মালয়েশিয়ার বিপক্ষে। এরপর ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর। আর গ্রুপ পর্বের শেষ ম্যাচ ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে। বাংলাদেশ তিনটি...
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি যানবাহনে আগুন দেওয় ও ককটেল ছোড়ার পেছেন বর্তমান বিরোধীদল আছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার জাতীয়...
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজার অংশে পাথর ঢালাই নির্মাণ কাজ চলছে চরম ঝুঁকি ও সমন্বয়হীনতার মধ্য দিয়ে। গুরুত্বপূর্ণ এই ব্যস্ত সড়কে রাস্তার মাঝখানে ও পিচ ঢালাইয়ের নির্ধারিত অংশে...
দু–একটা ককটেল ফুটিয়ে সরকারের কিছু করা যাবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার রাজধানীতে এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর