ফরিদপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ০৩ জুলাই ২০২৪, ০৮:০১ পিএম

ফরিদপুরের মধুখালীতে পানিতে ডুবে আল আমিন সায়মন (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুর আড়াইটার দিকে বাড়ির পাশে খাদের পাড়ে খেলা করতে গিয়ে পানিতে ডুবে মারা যায় সে। 

জানা যায়, শিশু আল আমিন সায়মন মধুখালী উপজেলার জাহাপুর ইউনিয়নের মুরারদিয়া গ্রামের সৌদি প্রবাসী নজরুল হোসেন খানের ছেলে। সে মুরারদিয়া ইসলামিক কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিলো।

পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. চৈতী সাহা। তিনি জানান, ৬ বছর বয়সী সায়মন নামের এক শিশু পানিতে ডুবে যায়। শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। শিশুটি হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানায়, গত কয়েক দিনের বৃষ্টিতে বাড়ির পাশে একটি ডোবায় পানি জমে। সেখানে দুটি শিশু  বাচ্চা খেলা করার সময় একজন পানিতে ডুবে যায়, বাড়িতে অন্য লোকজন না থাকাতে তার মৃত্যু হয়। মা-বাবার একমাত্র সন্তান পানিতে ডুবে মৃত্যুতে বাড়িতে শোকের ছায়া নেমে আসে।

এক সময় ভারত-মিয়ানমার থেকে আসতো ফেনসিডিল ও ইয়াবা। আর এখন রাজধানী ও আশপাশের এলাকায় তৈরি হচ্ছে ইয়াবাসহ নানা মাদক। এ বছর অন্তত ৬টি কারখানার সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গেল ৫ বছরে মাদক কারখানার...
আশুলিয়ায় ভাড়া বাসা থেকে অর্ধগলিত অবস্থায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় সদ্য জন্ম নেওয়া এক নবজাতকেরও গলিত মরদেহ উদ্ধার করা হয়। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ...
রাজধানীর বনানীতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে স্কচটেপ লাগানো অবস্থায় উদ্ধার হওয়া মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত ওই ব্যক্তির নাম ইসমাইল হোসেন (৫০)।
সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
বাড়ি দখল হয়ে যাওয়ার খবর সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ায় বিস্ময় প্রকাশ করেছেন বর্ষীয়ান অভিনেত্রী দিলারা জামান। তাঁর দাবি, যে ঘটনাকে কেন্দ্র করে এত আলোচনা-সমালোচনা হচ্ছে, সেটি সাম্প্রতিক নয়, বরং প্রায় দুই...
শ্রমিকদের অভ্যন্তরীণ বিরোধে দুই ঘণ্টা বন্ধ থাকার পর রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু রয়েছে। ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানা গেছে।
‘মালয়েশিয়ায় আবার লোক নেবে।’–একটি বাক্যই যথেষ্ট। খবরটি ছড়িয়ে পড়তেই শুরু হয় হিসাব। কত টাকা লাগবে? কার মাধ্যমে যাওয়া যাবে? ভিসা কবে হবে? পরিচিত কেউ আছে কি না?
শ্রমিকদের অভ্যন্তরীণ বিরোধের জেরে রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার সকাল ১০টা থেকে ঢাকাসহ সব রুটে গণপরিবহন বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর