প্রশ্নফাঁস: ছাত্রলীগের পদ খোয়ালেন আবেদের ছেলে সোহান

আপডেট : ০৮ জুলাই ২০২৪, ০৯:৩৫ পিএম

এবার ছাত্রলীগের পদ হারালেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) আওতাধীন ক্যাডার ও নন–ক্যাডারসহ বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসে জড়িত গাড়ি চালক সৈয়দ আবেদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম। 

সোমবার ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ এবং সাধারণ সম্পাদক সাগর আহমেদ শামীম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের নীতি ও নৈতিকতা পরিপন্থী কার্যকলাপের এর সাথে লিপ্ত থাকায় সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদকের পদ থেকে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের পদ থেকে অব্যাহতি দেওয়া হল।’  

এরআগে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) আওতাধীন ক্যাডার ও নন–ক্যাডারসহ বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সংস্থাটির দুজন উপপরিচালক ও গাড়ি চালক সৈয়দ আবেদ আলীসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মুখপাত্র আজাদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তার ১৭ জনের মধ্যে ৬ জনই পিএসসির কর্মকর্তা-কর্মচারী।

‘বিসিএস প্রিলি–লিখিতসহ গুরুত্বপূর্ণ ৩০ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস’ শিরোনামে দেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল চ্যানেল টোয়েন্টিফোর গতকাল রোববার একটি সংবাদ প্রকাশ হয়েছে। এ সংবাদে পিএসসির ক্যাডার ও নন–ক্যাডারসহ বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ গত ৫ জুলাই (শুক্রবার) অনুষ্ঠিত রেলওয়ের ৫১৬টি পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। একটি চক্র এক যুগের বেশি সময় ধরে প্রশ্নপত্র ফাঁস করে আসছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। 

প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিসিএসসহ ৩০টি ক্যাডার ও নন–ক্যাডার পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এর সঙ্গে পিএসসির কয়েকজন কর্মকর্তা–কর্মচারী জড়িত।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে পিএসসির গাড়ি চালক সৈয়দ আবেদ আলীর ব্যক্তিগত প্রোফাইল এবং ছেলে সিয়ামের প্রোফাইলের কিছু স্ক্রিনশট অনেকে শেয়ার করতে দেখা গেছে। এতে তাঁর রাজনৈতিক, সামাজিক কর্মকাণ্ড, দান খয়রাত ও পরহেজগারির নানা দৃশ্য প্রকাশ পেয়েছে। এ নিয়ে ব্যাপক সমালোচনা চলছে।

লক্ষ্মীপুরে এক শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসার প্রধানকে গ্রেপ্তার করছে চন্দ্রগঞ্জ থানা-পুলিশ। আজ সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
কানাডা থেকে আমদানীকৃত বিভিন্ন পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের গাড়ি, দুগ্ধজাত পণ্য ও অ্যালকোহল কানাডায় রপ্তানির ক্ষেত্রে অসম আচরণ করা হয় উল্লেখ করে প্রতিশোধ...
দিনাজপুরে করতোয়া নদীর তীব্র ভাঙনে হুমকির মুখে ঘোড়াঘাট পৌর এলাকা। বিলীন হচ্ছে বাড়িঘর, ফসলি জমি। ঝুঁকিতে বাজার, রাস্তাঘাটসহ গুরুত্বপূর্ণ স্থাপনা। ভাঙন রোধে দ্রুত শহর রক্ষা বাঁধ নির্মাণসহ প্রয়োজনীয়...
চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার সকাল ৬টা থেকে পরবর্তী দুই দিনের জন্য এই সতর্কতা জারি করেছে সংস্থাটি। মঙ্গলবার দুপুরে প্রকাশ করা আবহাওয়ার...
হুতিদের অবরোধে বাব আল-মান্দেবে নৌ চলাচল ব্যাহত হলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে সৌদি আরবের জ্বালানি রপ্তানি। দেশটির তেল রপ্তানির আয় কমাসহ ‘ভিশন ২০৩০’-এর মেগা প্রকল্প ও ২০৩৪ বিশ্বকাপের প্রস্তুতিও চাপে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর