প্রবাসীর স্ত্রীর গলাকাটা মরদেহ পড়ে ছিল ধানক্ষেতে

আপডেট : ১২ জুলাই ২০২৪, ১১:১৭ পিএম

কিশোরগঞ্জের কটিয়াদীতে এক প্রবাসীর স্ত্রীর গালাকাটা মরদেহ ধানক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানায়। পরে পুলিশ স্মৃতি আক্তার (২৩) নামের এই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ হাসপাতাল মর্গে পাঠায়।

নিহত স্মৃতি আক্তার কটিয়াদী পৌরসভার হালুয়াপাড়া গ্রামের মানিক মিয়ার মেয়ে ও পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়নের বেলদী গ্রামের প্রবাসী আমিন ভূইয়ার স্ত্রী।

নিহতের বাবা মানিক মিয়া বলেন, ‘পাশ্ববর্তী বাগরাইট গ্রামের মুজিবুর মিয়ার ছেলে মেহেদী হাসান আমার মেয়েকে বিয়ের আগে থেকেই উত্যক্ত করে আসছিল। বিয়ের পরও মেহেদী তাঁকে উত্যক্ত করতে থাকে। বিষয়টি আমি মেহেদীর পরিবারকে জানিয়েও কোনো প্রতিকার পাইনি। মেহেদী ও তাঁর সহযোগীরা এ ঘটনা ঘটিয়েছে।’

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, ‘নিহত স্মৃতি আক্তারের স্বামী আমিন ভুইয়া প্রবাসে থাকেন। স্বামী প্রবাসে থাকায় স্মৃতি আক্তার বেশি সময়ই তাঁর বাবার বাড়ি হালুয়াপাড়ায় থাকতেন। গতকাল বৃহস্পতিবার  দিনগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা স্মৃতি আক্তারকে গালাকেটে হত্যা করে বাড়ির সামনের ধানক্ষেতে ফেলে যায়। আজ সকালে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) সুজন চন্দ্র সরকার ঘটনাস্থল পরিদর্শনের পর বলেন, ‘পুলিশ ঘটনাটি নিবিরভাবে পর্যবেক্ষণ করে তদন্ত চালিয়ে যাচ্ছে। অপরাধীদের দ্রুততম সময়ে আইনের আওতায় আনা হবে।’

ফরিদপুরের মধুখালীতে ধানখেত থেকে তিনটি প্লাস্টিকের বস্তায় এক যুবকের ছয় টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বোয়ালিয়া স্ট্যান্ড...
খুলনার দৌলতপুরে জলিল মুন্সি নামের এক পাট শ্রমিককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ শনিবার সকাল ৮টার দিকে দৌলতপুর থানাধীন যশোর-খুলনা মহাসড়কের কুলিবাগান আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
কিশোরগঞ্জের কটিয়াদীতে ৪ পরিবারের ৫ শিশু সন্তানকে বিক্রির অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, মাদকের টাকা জোগাড় করতেই নিজেদের সন্তান বিক্রি করেছে ৪ পরিবার। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।  
কিশোরগঞ্জের করিমগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার চং নোয়াগাঁও হাওরে এ ঘটনা ঘটে।
ঊর্ধ্বাকাশে বাতাসের গতিবিধি জানতে দিনে দুইবার পাইলট বেলুন ছাড়া হয়। ভূপৃষ্ঠের উপরিভাগের তাপমাত্রা, বাতাসের আর্দ্রতা, সূর্যকিরণ, বজ্রপাত, বৃষ্টিসহ প্রকৃতির সুক্ষ্ম পরিবর্তনগুলো নিয়মিত পর্যবেক্ষণ করছে...
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জেলাভিত্তিক সংগঠন কক্সবাজার স্টুডেন্টস ফোরামের (সিএসএফ) নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন এমরান খান। আর সাধারণ সম্পাদক হয়েছেন তারেক রহমান শাকিব। শুক্রবার...
রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে গেটওয়ে ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ৯ সেপ্টেম্বর আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীরা সঙ্গীত, নাটক ও নৃত্যের মাধ্যমে...
এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণ উপলক্ষ্যে কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গতকাল শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর