‘অস্থিরতার মধ্যেও সংবাদ প্রচারে দৃষ্টান্ত রেখেছে ইনডিপেনডেন্ট’

আপডেট : ২৮ জুলাই ২০২৪, ০৯:২৬ পিএম

চলমান অস্থিরতার মধ্যেও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে ইনডিপেনডেন্ট টেলিভিশন দৃষ্টান্ত রেখেছে বলে মন্তব্য করেছেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। আর প্রধান সম্পাদক এম শামসুর রহমান বলেন, নানা প্রতিকূলতার মাঝেও নিরপেক্ষ সংবাদ দিচ্ছে ইনডিপেনডেন্ট টেলিভিশন।

রোববার বিকেলে তেজগাঁওতে ইনডিপেনডেন্টের ১৩ বছর পূর্তি অনুষ্ঠানে তারা এসব কথা বলেন।

২০১১ সালের ২৮ জুলাই যাত্রা শুরু করে দেশের ৮ম স্যাটেলাইট চ্যানেল ইনডিপেনডেন্ট টেলিভিশন। দেখতে দেখতে ১৩ বছর পার করলো দর্শক নন্দিত বেসরকারি নিউজ চ্যানেলটি। 

বর্ষপূর্তি উপলক্ষে টেলিভিশন ভবনে আসেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। খোঁজ নেন সার্বিক পরিস্থিতির। পরে কেক কেটে ১৩ বছর পূর্তির উদ্বোধন করেন। প্রতিটি সংবাদ যাচাই করে পরিবেশন করায় তিনি ধন্যবাদ জানান ইনডিপেনডেন্ট পরিবারকে।  

ইনডিপেনডেন্ট টেলিভিশনের চেয়ারম্যান সালমান এফ রহমান বলেন, ‘অন্য টেলিভিশনরা একটু হয়তো চিন্তা করতেছিল আমরা এটা করবো কি করবো না, বা ব্যালেন্সিং করা হয়েছে কিন্তু ইনডিপেনডেন্ট কিন্তু ব্যালেন্সিংয়ে যায় নাই। যেটা ভুল, সেটা ভুলই। ভুলটাকে আমাদের নিন্দা জানাতেই হবে এবং সেটা করতে গিয়ে মানুষের গ্রহণযোগ্যতা পেয়েছি।’  

এ সময় টেলিভিশনটির প্রধান নির্বাহী বলেন, দর্শকদের নির্ভুল তথ্য দিতে ইনডিপেনডেন্ট টেলিভিশন সব সময় সক্ষমতার প্রমাণ দিচ্ছে।   

ইনডিপেনডেন্ট টেলিভিশনের প্রধান সম্পাদক এম শামসুর রহমান বলেন, ‘আমরা সব সময় বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে এবং যখন আমাদের আক্রমণ করবে, আমার দেশকে আক্রমণ করবে তখন আমাদের সম্পাদনার নীতি খুবই সাধারণ যে, যারা নাশকতা করে আমরা তাদের মুখোশ উন্মোচন করবো, যেটা আমরা এখনো করছি, ভবিষ্যতেও করবো। 

দর্শকের চাহিদা বিবেচনায় টিভির পাশাপাশি অনলাইন ও ডিজিটাল প্ল্যাটফর্মকেও শক্তিশালী করা হয়েছে বলে জানান টিভি কর্মকর্তারা।

নারায়ণগঞ্জের কাঁচপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের স্বামী-স্ত্রীসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে অজ্ঞাত পরিচয়য়ের এক যুবকের মরদেহ ফেলে পালিয়ে গেছেন দুই ব্যক্তি। নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। শুক্রবার বিকেলের দিকে এ ঘটনা হয়। শনিবার বেলা...
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর মরদেহ লন্ডন থেকে দেশে আসছে আজ। শনিবার সকালে ঢাকায় পৌঁছানোর পর তার মরদেহ নেওয়া হবে নিজের বাসায়।
রাজধানীর ভাটারার সাঈদ নগর বড় মসজিদের পাশে একটি বাসার দ্বিতীয় তলার ব্যালকনি থেকে পড়ে মো. নাঈম (২৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের...
উচ্চতর ডিগ্রিধারী তরুণদের কর্মসংস্থান বৃদ্ধি এবং গবেষণার উপযুক্ত পরিবেশ সৃষ্টিতে সরকার পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রম...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশে স্বৈরতন্ত্র চালু করেছেন বলে অভিযোগ করেছেন দেশটির জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি। আজ রোববার এক ভিডিওবার্তায় তিনি এ অভিযোগ করেন।
হলিউডের কাজ হাতছাড়া, এজেন্সির সতর্কবার্তা! ‘ভায়োলেন্স’ সিনেমা থেকে সরে দাঁড়ানোর কারণ জানিয়ে এবার মুখ খুললেন চিত্রনায়িকা অধরা খান। পরিচালকের অপেশাদার আচরণ ও যথাযথ যোগাযোগের অভাবের অভিযোগ...
বাংলাদেশ কিংবা সারা বিশ্বের প্রতিটি শিক্ষার্থীর অর্জন ও সাফল্যের পেছনে তাঁদের বাবা-মায়ের ত্যাগের গল্প আছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষাবিষয়ক উপদেষ্টা ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর