খালেদা জিয়াকে হত্যাচেষ্টা

জায়েদ খান-শাহরিয়ার নাজিম জয়সহ ৫০ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ০৮:৪০ পিএম

২০১৫ সালের ২০ এপ্রিল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে। চিত্রনায়ক জায়েদ খান, অভিনেতা শাহরিয়ার নাজিম জয় ও সাজু খাদেমসহ ৫০ জনকে আসামি করে এই মামলা করা হয়েছে।
 
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকী-আল-ফারাবীর আদালতে রোববার (২৫ আগস্ট) ব্যান্ড শিল্পী আসিফ ইমাম বাদী হয়ে মামলাটির আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি মতিঝিল থানা-পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন। 

মামলার উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন, শেখ সেলিম, শেখ হেলাল, কর্নেল ফারুক খান, ফজলে নূর তাপস, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, সাবের হোসেন চৌধুরী, মজিবুর রহমান নিক্সন চৌধুরী, সাইদ খোকন, বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন, সাংবাদিক শাবান মাহমুদ, আবু আহম্মেদ মন্নাফী, মতিঝিল জোনের তৎকালীন এডিসি মেহেদী, একে এম মমিনুল হক সাঈদ, মোস্তফা জামান পপি।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৫ সালের ২০ এপ্রিল নির্বাচনী প্রচারের সময় বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত পথসভায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে অস্ত্রসহ তাঁর গাড়িবহরে আসামিরা হামলা চালান। এসময় খালেদা জিয়ার গাড়িবহরের ১২-১৪ টি গাড়ি ভাঙচুর করে, ৪টি মোটরসাইকেলে আগুন দেয় এবং নেতা-কর্মীদের মারধর করেন। এ সময় খালেদা জিয়ার নিরাপত্তারক্ষীরা আহত হন। 

এতে বলা হয়, খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আসামিরা ইট-পাথর নিক্ষেপ করলে সাধারণ পথচারীরা আহত হয়। আওয়ামী লীগের ১৪ দলীয় জোট এবং এর অঙ্গসংগঠনের ২০০-৩০০ জন নেতা-কর্মী দেশীয় অস্ত্র হাতে নিয়ে ককটেল বিস্ফোরণ ঘটায়।

গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি গ্রামের শ্বশুরবাড়ির এলাকার পুকুর থেকে সোমবার সকালে বি. এম. মাহামুদুল ইসলাম নামে এক পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা...
নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ঢুকে পড়েছে। এতে অন্তত ১ জন নিহত ও কয়েকজন আহত হয়েছেন।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এক যৌথ অভিযান চালিয়ে সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে গণপূর্ত অধিদপ্তর, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে মসজিদ নির্মাণের...
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওর সূত্র ধরে পটুয়াখালী সদর উপজেলার দুটি কুকুরকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা করেছে প্রাণিসম্পদ বিভাগ। আদালত মামলাটি আমলে নিয়ে দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি...
কয়েকদিন ধরেই বিভিন্ন অঞ্চলে উষ্ণ আবহাওয়া রয়েছে। তবে, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় দমকা বা ঝড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসাথে আগামী কয়েকদিন বিভিন্ন এলাকায়...
দেশে উগ্রবাদ নির্মূলে অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি করা হচ্ছে। উগ্রবাদ মাথাচাড়া দিচ্ছে না বলেও দাবি করেছেন সিটিটিসির অতিরিক্ত কমিশনার শামসুল হক। সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে...
সোমবার বিকেলে ফরিদপুর ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাব-১০, সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মুক্তাদা এ তথ্য নিশ্চিত করেন।
আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশি অভিযান বন্ধ না হলে আবার আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজিপি) অন্যতম মুখপাত্র আশুতোষ রাঙ্কা। ভারত সরকারের বিরুদ্ধে সমঝোতা ভঙ্গের অভিযোগও...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর