বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, উপকূলীয় ঝড়ো হাওয়ার শঙ্কা 

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ১০:৫২ পিএম

কয়েকদিন ধরেই বিভিন্ন অঞ্চলে উষ্ণ আবহাওয়া রয়েছে। তবে, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় দমকা বা ঝড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসাথে আগামী কয়েকদিন বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী এবং বজ্রবৃষ্টি হতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা। 

টানা কয়েকদিনের বৃষ্টির পর প্রায় এক সপ্তাহ ধরে বিভিন্ন অঞ্চলে বিরাজ করছে উষ্ণ আবহাওয়া। কম বৃষ্টি হওয়া এবং বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অনুভূত হচ্ছে ভ্যাপসা গরম। 

আবহাওয়া অধিদপ্তর বলছে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। যা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে উপকূল অতিক্রম করতে পারে। ফলে, উপকূলীয় এলাকায় দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। 

আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান বলেন, গভীর নিম্নচাপটি বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলে অবস্থান করছে। এটি সন্ধ্যার মধ্য পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা দিয়ে অতিক্রম করতে পারে। গভীর নিম্নচাপের প্রভাবে আমাদের উপকূলীয় অঞ্চলসহ ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল– এই অঞ্চলগুলোতে বেশি বাতাস হবে। 

অন্যদিকে, গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন সারাদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। ঢাকা, রাজশাহী, বরিশাল, পটুয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজারসহ কয়েকটি জেলায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান আরও বলেন, বৃষ্টিপাতটা আগামী কয়েকদিন থাকবে। তবে অতিভারী বৃষ্টির আশঙ্কা আমরা করছি না। সারাদেশে বৃষ্টি হবে। বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে।  

বৃষ্টি হলে ভ্যাপসা গরম কিছুটা কমে স্বস্তি ফিরলতে পারে। তবে, উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির ঝুঁকি থাকায় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

মৌলভীবাজারের রাজকান্দি সংরক্ষিত বনে ছয় শতাধিক মাল্টা ও কমলা গাছ কেটে ফেলেছে বন বিভাগ। একসঙ্গে এতোগুলো গাছ কাটা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। একটি পরিবারের বিরুদ্ধে এই উচ্ছেদ অভিযানকে ক্ষোভের বহিঃপ্রকাশ...
পাচারের উদ্দেশে দেশের গভীর বন থেকে তুলে আনা হচ্ছে বন্যপ্রাণীর বাচ্চা। তাদের শরীরে চেতনা নাশক ওষুধ দিয়ে বিদেশে পাচার করা হচ্ছে। আরেকটি চক্র বিদেশ থেকে নিয়ে আসছে আগ্রাসী কচ্ছপ, সাপ, মাকড়সা।...
৪ বছর মেয়াদী প্রকল্পের কাজ আগামী বছর শুরু হয়ে ২০৩০ সাল পর্যন্ত চলবে। এই প্রকল্পের লক্ষ্য জীববৈচিত্র রক্ষায় ইকোসিস্টেম সুরক্ষা করা। এর মাধ্যমে সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং বনাঞ্চলের...
আজ বিশ্ব ম্যানগ্রোভ দিবস। তবে, মনুষ্য সৃষ্ট দুর্যোগের কারণে বিপদে বিশ্বের সবচেয়ে বড় শ্বাসমূলীয় সুন্দরবন। এই বনের প্রাকৃতিক সুরক্ষা নিশ্চিতের তাগিদ গবেষকদের। আর পরিবেশ উপমন্ত্রী বলছেন, স্থানীয়দের...
দেশে উগ্রবাদ নির্মূলে অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি করা হচ্ছে। উগ্রবাদ মাথাচাড়া দিচ্ছে না বলেও দাবি করেছেন সিটিটিসির অতিরিক্ত কমিশনার শামসুল হক। সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে...
সোমবার বিকেলে ফরিদপুর ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাব-১০, সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মুক্তাদা এ তথ্য নিশ্চিত করেন।
আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশি অভিযান বন্ধ না হলে আবার আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজিপি) অন্যতম মুখপাত্র আশুতোষ রাঙ্কা। ভারত সরকারের বিরুদ্ধে সমঝোতা ভঙ্গের অভিযোগও...
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একাধিক জেলায় দেশটির সরকারি বাহিনী ও স্থাপনায় পৃথক হামলা চালিয়েছে সশস্ত্র বেলুচ যোদ্ধারা। একই সঙ্গে চাগাই জেলায় খনিজ বহনকারী বেশ কয়েকটি যানবাহন নিজেদের নিয়ন্ত্রণে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর