ফের আন্দোলনের হুঁশিয়ারি ভারতের ককরোচ জনতা পার্টির  

আপডেট : ২৭ জুলাই ২০২৬, ১০:১৭ পিএম

আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশি অভিযান বন্ধ না হলে আবার আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন ভারতের ককরোচ জনতা পার্টির (সিজিপি) অন্যতম মুখপাত্র আশুতোষ রাঙ্কা। ভারত সরকারের বিরুদ্ধে সমঝোতা ভঙ্গের অভিযোগও তুলেছেন তিনি।  

সোমবার নিজের এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) তিনি লেখেন, ‘বিহার ও পশ্চিমবঙ্গে শত শত শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে এবং দিল্লিসহ ভারতের বিভিন্ন রাজ্যে আন্দোলনকারীরা নজরদারি ও হয়রানির শিকার হচ্ছেন। দিল্লিতে আন্দোলনকারীদের সহায়তা করা স্বেচ্ছাসেবকদেরও আটকের খবর পাওয়া যাচ্ছে।’  

আশুতোষ রাঙ্কা দাবি করেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে করা সব এফআইআর অবিলম্বে প্রত্যাহার করতে হবে, গ্রেপ্তার শিক্ষার্থীদের মুক্তি দিতে হবে এবং ভবিষ্যতে দিল্লি পুলিশ, কেন্দ্রীয় তদন্ত সংস্থা কিংবা বিজেপি ও তার মিত্র শাসিত রাজ্যগুলোর পুলিশ যেন নতুন কোনো মামলা না করে।  

সিজিপি মুখপাত্র আরও বলেন, ‘এটি না করা হলে আমরা আবার আন্দোলনে নামতে বাধ্য হব।’  

এ ছাড়া আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না নেওয়ার বিষয়ে সরকারের সঙ্গে হওয়া লিখিত সমঝোতা এবং তা বাস্তবায়নের সময়সূচি আগামী মঙ্গলবারের মধ্যে প্রকাশ করারও দাবি জানান তিনি।

মণিপুরে জাতিগত বিরোধ আবারও তীব্র আকার ধারণ করেছে। নাগা, কুকি ও জো সম্প্রদায়ের সংঘাত পাহাড়ি এলাকায় ছড়িয়ে পড়ায় বহু গ্রামে খাদ্য, ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য পৌঁছানো বন্ধ হয়ে গেছে। স্বাস্থ্যসেবা ভেঙে...
ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের মধ্য দিয়ে ছাত্র আন্দোলনের কাছে বড় ধরনের ছাড় দিতে হয়েছে নরেন্দ্র মোদি সরকারকে। বিশ্লেষকদের মতে, এটি শুধু শিক্ষাব্যবস্থার সংকট নয়; তরুণদের ক্ষোভ, বেকারত্ব ও সরকারের...
জন্ম নেওয়ার ৭১ দিনের মধ্যেই প্রথম আন্দোলন ‘সফল’ করল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। তাদের আন্দোলনের মুখে ভারতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা 'নিট'-এর প্রশ্নপত্র ফাঁসসহ পরীক্ষা ব্যবস্থায় নানা অনিয়মের প্রতিবাদে দেশজুড়ে চলা নজিরবিহীন আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছে বিক্ষোভকারী শিক্ষার্থীরা। কেন্দ্রীয়...
কয়েকদিন ধরেই বিভিন্ন অঞ্চলে উষ্ণ আবহাওয়া রয়েছে। তবে, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় দমকা বা ঝড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসাথে আগামী কয়েকদিন বিভিন্ন এলাকায়...
দেশে উগ্রবাদ নির্মূলে অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি করা হচ্ছে। উগ্রবাদ মাথাচাড়া দিচ্ছে না বলেও দাবি করেছেন সিটিটিসির অতিরিক্ত কমিশনার শামসুল হক। সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে...
সোমবার বিকেলে ফরিদপুর ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে র‍্যাব-১০, সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মুক্তাদা এ তথ্য নিশ্চিত করেন।
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একাধিক জেলায় দেশটির সরকারি বাহিনী ও স্থাপনায় পৃথক হামলা চালিয়েছে সশস্ত্র বেলুচ যোদ্ধারা। একই সঙ্গে চাগাই জেলায় খনিজ বহনকারী বেশ কয়েকটি যানবাহন নিজেদের নিয়ন্ত্রণে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর