ভাইরাল সেই ভিডিও সম্পর্কে যা জানা গেল

আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ০৯:০১ পিএম

ভ্যানে লাশের স্তূপ করছে এক দল পুলিশ। এমন একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। রোমহর্ষক এ ভিডিও ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে নিহত কয়েকজন ব্যক্তির। ভিডিওটি ভাইরাল হওয়ার পর ঘটনাটি কোথায় ঘটেছে, তা নিয়ে প্রশ্ন দেখা দেয়। 

ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানায়, ভিডিওটির ঘটনাস্থল ঢাকার সাভারের আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের। স্থানীয় মেম্বার পদপ্রার্থী আবুল হোসেন ভূঁইয়ার একটি পোষ্টারের সূত্র ধরে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।  তবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

আজ শনিবার দুপুরে ইনডিপেনডেন্ট টেলিভিশনের পক্ষ থেকে রিউমার স্ক্যানারকে মেইল করে এ বিষয়ে জানতে চাইলে ফিরতি মেইলে তারা ঘটনার সত্যতা নিশ্চিত করে।   

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অনেকগুলো মরদেহ স্তূপ করে রাখা হয়েছে একটি ভ্যানে। পাশাপাশি আরেকটি মরদেহ ভ্যানে তুলে দিচ্ছেন পুলিশ সদস্যরা। পরে একটি পোস্টার দিয়ে লাশগুলো ঢেকে ফেলা হয়। এ সময় ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের পরিদর্শক (তদন্ত) আরাফাতসহ আরও কয়েকজন পুলিশকে আশপাশে হাঁটাহাঁটি করতেও দেখা যায়।

ভিডিওটি কবেকার এমন প্রশ্নে রিউমার স্ক্যানার জানিয়েছে, শেখ হাসিনার সরকারের পতনের দিন ৫ আগস্ট এ ভিডিওটি ধারণ করা হয়েছে।   

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে পতন হয় আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের। সেদিনই দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন আওয়ামী লীগ সভানেত্রী ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও গুলিতে প্রাণ হারিয়েছে বহু মানুষ। 

গোপালগঞ্জের মুকসুদপুরে একটি বাস রাস্তার পাশের খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
রাজধানীর বনানীতে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপ পেঁচানো মরদেহ উদ্ধারের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে রাজধানীর মহাখালি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ঢাকা-জামালপুর...
ঢাকার সাভারের আমিনবাজারে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এসআই আলতাব হোসেনকে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার ছেলে আরিফুল ইসলামও।
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুজন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কালিয়াকৈর-ফুলবাড়িয়া-মাওনা আঞ্চলিক সড়কে...
কক্সবাজারের হিমছড়ির মনোরম পাহাড় ও সাগরের মেলবন্ধনে গড়ে ওঠা চার তারকা হোটেল ‘বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলসে’ থেকে মুগ্ধতার কথা জানিয়েছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘী। সম্প্রতি গোল্ডস্যান্ডস...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আর কোন সংঘাত নয়, তিনি চান দেশে সমঝোতার রাজনীতি হোক। আজ রোববার ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠে আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় তিনি একথা বলেন। 
লক্ষ্মীপুরে মজুচৌধুরীহাট সড়কের পাশে শাকচর পাটওয়ারী বাড়ির পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দাদা-নাতি ও নাতনিসহ তিনজন নিহত হয়েছে। রোববার দুপুরে এ দুর্ঘটনা হয়। 
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও উপসর্গে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৯৯৪ জনে। আর গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে ১ হাজার ৯৮ জন।
লোডিং...

এলাকার খবর