পুলিশের রিমান্ডে থাকা সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন অসুস্থ হয়ে পড়লে তাঁকে মঙ্গলবার বিকেল পৌনে ৫টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিয়ে আসা হয়। চিকিৎসা দিয়ে ঘণ্টাখানেক পর তাঁকে ঢামেক হাসপাতাল থেকে নিয়ে গেছে রাজধানীর যাত্রাবাড়ি থানা পুলিশ।
অসুস্থ নুরুল ইসলাম সুজনকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের ওয়ানস্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) চিকিৎসা দেওয়া হয়।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই)মাহবুব বলেন, ‘যাত্রাবাড়ী থানায় একটি মামলায় তিনি রিমান্ডে ছিলেন। রিমান্ডে থাকা অবস্থায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। পরে জরুরি বিভাগ থেকে তাঁকে চিকিৎসা দিয়ে আবার নিয়ে যাচ্ছি।’
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক কিশোর কুমার সাহা বলেন, ‘সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছিল। তিনি বুকে ব্যথা অনুভব করলে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। চিকিৎসা শেষে তাঁকে আবার নিয়ে যায় পুলিশ।’
উল্লেখ্য, যাত্রাবাড়ী থানার রিমান্ডে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। এক ঘন্টা চিকিৎসা শেষে তাঁকে আবার নিয়ে যায় পুলিশ।



