গণমাধ্যমের সমালোচনাকে স্বাগত জানায় সরকার: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ০৯:৩৩ পিএম

ভুল ধরিয়ে দিতে গণমাধ্যমের সমালোচনাকে অন্তর্বর্তী সরকার স্বাগত জানাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এসময়, সাবেক আওয়ামী লীগ সরকার গণমাধ্যমের টুঁটি চেপে রেখেছিল। কিন্তু অন্তর্বর্তী সরকারের আড়াই মাসেও কেনো ডিজিটাল সিকিউরিটি আইন বাতিল করা হয়নি-সে প্রশ্ন তুলেছেন বিএনপি নেতারা।

রোববার বিয়াম মিলনায়তনে নয়া দিগন্তের দুই দশকপূর্তি উপলক্ষে অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।

 প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘এই সরকারের কোনো পার্লামেন্ট নেই। আমরা চাই, পত্রিকাগুলো আমাদের অংশজন হয়ে ভুল-ত্রুটি ধরিয়ে দিবেন।’ 
 
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ডিজিটাল সিকিউরিটি আইনে সহস্রাধিক মামলায় সাংবাদিকসহ গ্রেপ্তার হন বহু মানুষ। ২০১৮ সালে করা আইনটি, ব্যাপক সমালোচনার মুখে ২০২৩ সালে নামকরণ হয় সাইবার সিকিউরিটি অ্যাক্ট।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে এ আইন সংস্কারের প্রতিশ্রুতি দিলেও, এখনো পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি, বলছে বিএনপি। নয়া দিগন্ত পত্রিকার ২০ বছর পূর্তির অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান এ মন্তব্য করেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, ‘এখানে যিনি প্রতিনিধি ছিলেন তিনি বলে গিয়েছেন, যেন আমরা তাদের প্রশ্ন করি। আমি এই প্রশ্ন করছি যে, কেন এই সরকার আসার দুই মাস ২০ দিনেও কেনো ডিজিটাল সিকিউরিটি আইন বাতিল করা হয়নি।’

আওয়ামী লীগ সরকার জনগণের হাজার হাজার কোটি টাকা লুটপাট করলেও পত্রিকায় তা লেখা যায়নি- বলেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘জনগণের টাকা কীভাবে আত্মসাৎ করা হচ্ছে, হরিলুট হচ্ছে, ব্যাংকগুলো খালি করা হচ্ছে, এটার সাথে সরকার প্রধানের ঘনিষ্টরা যে দায়ী সে কথাটা লেখা যেত না।’  

এসময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন,  সংবাদমাধ্যম ভুলত্রুটি ধরিয়ে দেবে এমনটাই চায় সরকার। গণমাধ্যমের স্বাধীনতায় কাজ চলছে বলে জানান ধর্ম উপদেষ্টা ।

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘আমাদের ভুল-ত্রুটি হতে পারে, আমাদের পরামর্শ দিবেন, সংশোধন করে দিবেন। আমরা আপনাদের পরামর্শ, মতামত নিয়ে আগামী দিনে যারা আসবেন রাষ্ট্র পরিচালনায় তাদের জন্য পথ সুগম করে দিতে চাই।’ 
  
স্বৈরতন্ত্রমুক্ত দেশের জন্য মুক্ত গণমাধ্যম চর্চার বিকল্প নেই- বলেন বক্তারা।

অন্তর্বর্তী সরকারের সময় সাময়িকভাবে বাতিল হওয়া অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলা এডিশন’-এর নিবন্ধন পুনর্বহাল করেছে সরকার। ২৩ আগস্ট তথ্য মন্ত্রনালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে পূর্বের স্থগিতাদেশ প্রত্যাহার...
প্রধান উপদেষ্টার নিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষায় রাজধানীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই এলাকা– যমুনা ও সচিবালয় ঘিরে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি। আগামীকাল থেকে কার্যকর এ সিদ্ধান্ত ঘিরে রাজধানীতে...
ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগের পরদিনই বিসিবির সামনে বিক্ষোভ হয়েছে। বোর্ডে অবৈধ কমিটি আর সিন্ডিকেট ভাঙার দাবিতে স্লোগান দেয় প্রায় একশো বিক্ষোভকারী।
সরকারিভাবে ধান কেনায় চলমান নিয়মে প্রান্তিক কৃষকদের লাভের চাইতে ভোগান্তিই বেশি। একদিকে, সরকারি গুদামে ধান দেওয়ার ক্ষেত্রে রয়েছে নানা জটিলতা, অন্যদিকে, তাৎক্ষণিকভাবে মেলেনা টাকা।
জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড আইআরজিসি।
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর