ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত অন্তত ৪

আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ০১:২৯ পিএম

রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে দুই কলেজেরই অন্তত ৪ জন শিক্ষার্থী আহত হয়েছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব বিরোধের জের ধরে বুধবার দুপুর ৩টায় এই দুই কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ান। শিক্ষার্থীদের সংঘর্ষের কারণে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। এতে ওই সড়কে তৈরি হয়েছে যানজট। 

আহত শিক্ষার্থীরা হলেন, শাহরিয়ার(২১), নূর হোসেন (২৪), মোঃ তুষার (১৮)ও অনিম(২১)।

স্থানীয়রা বলছেন, বেশ কিছুদিন বন্ধ থাকার পর বুধবারই খুলেছে সিটি কলেজ। দুপুরের দিকে সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজের একটি বাসে ভাঙচুর চালানো হয়।  এই ঘটনা নিয়ে পর বাগবিতণ্ডা শুরু হলে সিটি কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ায়।

ঘটনাস্থলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে পুলিশ। এছাড়াও ঘটনাস্থলে সেনা সদস্যদেরও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে দেখা গেছে।

রাজধানীর মতিঝিল থানাধীন কমলাপুর এলাকায় বৈদ্যুতিক খুঁটির তার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে রোমান প্রধান ওরফে লালন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সুনামগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে। প্রায় দফা দফায় দুই ঘণ্টা সংঘর্ষের পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজ বুধবার সকালে ছাতক উপজেলার চরমহল্লা ও...
ডাকাতি করা স্বর্ণের ভাগ–বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জেরে মাগুরার যুবদল নেতা শাকের হোসেনকে খুন করা হয়েছেন। গত ২৭ অক্টোবর ভোরে ভাড়াটিয়া খুনি দিয়ে গুলি করে তাকে হত্যা করা হয়। 
কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজে অধ্যয়নরত ভারতীয় শিক্ষার্থী আদনান আলতাফ রাথারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার দুইদিন পর আজ বুধবার সকালে কলেজ ক্যাম্পাস...
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্যদের সাপ্লিমেন্টারি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১ ডিসেম্বর শুরু হবে...
স্বামী নির্মাতা আদনান আল রাজীবের পরিচালনায় বড়পর্দায় আসছেন মেহজাবীন চৌধুরী। নায়ক হিসেবে থাকছেন আফরান নিশো।সিনেমার নাম ‘অপলক’।  বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় সামাজিক মাধ্যমে সিনেমাটির...
দেশের মুদ্রাবাজারে আবারও ঊর্ধ্বমুখী ডলারের দাম। এক মাসের ব্যবধানে টাকার বিপরীতে ডলারের দর বেড়েছে দুই টাকা পর্যন্ত। এতে বাড়তি চাপে পড়ছেন আমদানিকারকরা। বাংলাদেশ ব্যাংক বলছে, খোলা বাজারে ডলারের দামে...
মজুরি বৃদ্ধির দাবিতে আজ বুধবারও বিভিন্ন শিল্পাঞ্চলে আন্দোলন করেছে পোশাক শ্রমিকরা। ঢাকার সাভার, আশুলিয়া, গাজীপুর ও নারায়ণগঞ্জে সড়ক অবরোধ ও শ্রমিক-পুলিশ সংঘর্ষ হয়েছে। আগুন দেওয়া হয়েছে পুলিশের গাড়িতে।...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর