কুমিল্লায় নিখোঁজের ২ দিন পর নদীতে মিলল ভারতীয় শিক্ষার্থীর মরদেহ

কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজে অধ্যয়নরত ভারতীয় শিক্ষার্থী আদনান আলতাফ রাথারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার দুইদিন পর আজ বুধবার সকালে কলেজ ক্যাম্পাস থেকে প্রায় ৫০০ গজ দূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন একটি জলাশয় থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ০২:২৪ পিএম

কুমিল্লার বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় অবস্থিত ইস্টার্ন মেডিকেল কলেজে অধ্যয়নরত ভারতীয় শিক্ষার্থী আদনান আলতাফ রাথারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার দুইদিন পর আজ বুধবার সকালে কলেজ ক্যাম্পাস থেকে প্রায় ৫০০ গজ দূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন একটি জলাশয় থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

আদনান আলতাফ রাথার ভারতের জম্মু-কাশ্মীরের বারামুল্লা জেলার সুপুর এলাকার বুনপাড়া দাঙ্গালপাড়ার আলতাফ হোসেন রাথারের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে ইস্টার্ন মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে একটি হোটেলে যান আদনান। সেখান থেকে রাত ১২টা ৫ মিনিটের দিকে তিনি নিখোঁজ হন। এরপর বিভিন্নস্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান পায়নি পরিবার। পরে মঙ্গলবার বিকেলে বুড়িচং থানায় নিখোঁজ সংক্রান্তে একটি জিডি করা হয়। 

ইস্টার্ন মেডিকেল কলেজের চেয়ারম্যান শাহ মো. সেলিম জানান, আদনান কিছুটা মানসিকভাবে অসুস্থ ছিলেন। এ কারণে তাঁর মাকে সঙ্গে রেখে ক্যাম্পাসে থাকার ব্যবস্থা করা হয়েছিল। তাঁর নিখোঁজ হওয়ার ঘটনায় বুড়িচং থানায় সাধারণ ডায়েরি করা হয়।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান জানান, আদনান মানসিকভাবে অসুস্থ ছিল। এজন্য পরিবারের পক্ষ থেকে তাকে চিকিৎসা করানো হয়েছিল। সে গত ৩০ অক্টোবর তার মা নিগাদ বেগমের সাথে বাংলাদেশে আসে। মঙ্গলবার বিকালে নিখোঁজ হওয়ার খবর পেয়ে আমরা বিভিন্নস্থানে খোঁজাখুজি করি। পরে বুধবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কাবিলা এলাকা জলাশয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। কি কারণে তার মৃত্যু হয়েছে তা তদন্ত শেষে বলা যাবে।

খুলনার আঠারোবেকি নদী থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে রূপসা উপজেলার জেলখানা ঘাট থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। 
গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে আবু বক্কর সিদ্দিক (৫২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, ঋণের দায়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন তিনি।
‎যশোরের কেশবপুরে ধান খেতের পাশের ড্রেন থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের ব্রাহ্মণডাঙ্গা গ্রামের মাঠে ওই মরদেহ দুটি দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে...
খুলনায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে শহীদুল (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাত ১২টার দিকে নগরীর লবণচরা থানাধীন দরগা কাশেমিয়া মসজিদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো কার্যকরের বিষয়ে একমত হয়েছেন সংশ্লিষ্ট পক্ষগুলো। মজুরি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো কার্যকর হবে। ফলে জানুয়ারি মাসেই বর্ধিত...
বিচ্ছেদের পথে হাঁটছেন ‘বেবি ডল’খ্যাত গায়িকা কণিকা কাপুর। সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামের এক স্টোরিতে তিনি নিজেই জানালেন এ সিদ্ধান্তের কথা। ২০২২ গৌতম হাথিরামানিকে বিয়ে করেন কণিকা। এবার ৪ বছরের মাথায়...
দেশের সব বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। আজ বুধবার বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত সংশোধিত নির্দেশনায় এ কথা বলা হয়।
জামালপুরে নাশকতার মামলার বাদীকে আদালত প্রাঙ্গণে মারধরের অভিযোগ উঠেছে একই মামলার আসামিদের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জান্নাতুল হুমায়রা ওরফে জেমি নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর