গাজীপুরে বনের জমিতে নির্মিত বাড়িঘর উচ্ছেদে যৌথবাহিনী

আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ০৪:২১ পিএম

গাজীপুরে বনের জমি দখল করে গড়ে তোলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহ মোহাম্মদ ওমর ফারুকের অবৈধ কলোনিসহ অর্ধশতাধিক বাড়িঘর ভেঙে দিয়েছে যৌথবাহিনী। আজ সোমবার সকালে উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশীদ। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শারমীন আক্তার। 

অভিযানে বনে নির্মিত অর্ধশতাধিক ঘরবাড়িসহ বিভিন্ন ধরনের স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে যৌথবাহিনীর সদস্যরাসহ বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এতে গাজীপুর সদর উপজেলার গুচ্ছগ্রামে ৩ একর গেজেটভুক্ত বনভূমি উদ্ধার করা হয়।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শারমীন আক্তার বলেন, ‘অবৈধ দখল মুক্ত করতে এলাকায় বার বার মাইকিং করা হয়। আমাদের টার্গেট এই এলাকার ৯ একর বনভূমি উদ্ধার। এ লক্ষ্যে আমাদের অভিযান চলছে। দ্রুততম সময়ে এসব ঘরবাড়ি উচ্ছেদ করে বনভূমি সংরক্ষণ করা হবে।’

জানা গেছে, গাজীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহ মোহাম্মদ ওমর ফারুকের নেতৃত্বে গাজীপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় বিগত হাসিনা সরকারের আমলে বন দখলে অপ্রতিরোধ্য ছিলেন। তাঁর উসকানিতে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারিদের ওপর বেশ কয়েকবার হামলা চালায় বন খেকোরা। বিগত ৫ আগস্টের পর গাজীপুর সদর উপজেলার গুচ্ছগ্রামে ওমর ফারুকের দখলে থাকা এক একর ২০ ধারায় গেজেভুক্ত বনে বেশ কয়েকটি বাড়ি নির্মিত হয়। 

অবৈধ কলোনিসহ অর্ধশতাধিক বাড়িঘর ভেঙে দিয়েছে যৌথবাহিনী। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনএলাকাবাসীর অভিযোগ, ওমর ফারুক তাঁর দখলে থাকা বনভূমি ছোট ছোট প্লট আকারে বেশ কয়েকজনের কাছে বিক্রি করেন। পরে দেশে অস্থিতিশীল পরিবেশের সুযোগ নিয়ে বিক্রি হওয়া বনে অবাধে ঘরবাড়ি ও দোকানপাট নির্মিত হয়। এসময় বন দখলে বাধা দিতে গিয়ে দফায় দফায় হামলার শিকার হন স্থানীয় বনকর্মীরা। পরে বনকর্মীদের অনুপস্থিতির সুযোগ বুঝে ওমর ফারুকের ক্যাশিয়ার খ্যাত বাতেন ও সাত্তার মোল্লা লাখ লাখ নগদ টাকার বিনিময়ে বনে চুক্তি করে বাড়িঘরসহ বিভিন্ন ধরনের স্থাপনা নির্মাণ কাজ শুরু করে দেন।

এ বিষয়ে শাহ মোহাম্মদ ওমর ফারুকের মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা বলে জানান।

মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
ফরিদপুরের বোয়ালমারীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। গতকাল রোববার বিকেল থেকে রাত পর্যন্ত পাঁচ ঘণ্টাব্যাপী দফায় দফায় উপজেলার পরমেশ্বরদী...
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। রোববার সকাল ৯টায় তিনি হাসপাতালে এসে পৌঁছালে...
পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মাওয়া টোল প্লাজা থেকে ধলেশ্বরী টোল প্লাজা পর্যন্ত এলাকায় ৫৪৮টি সড়ক দুর্ঘটনা হয়েছে। এসব দুর্ঘটনায় ৮৭৪ জন আহত এবং ১৪৭ জন নিহত হয়েছে। ফায়ার...
নতুন পে স্কেল অনুযায়ী সরকারি চাকরিজীবীদের বেতন একলাফে বাড়ছে ১০০ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত। তাঁদের জন্য এটি নিঃসন্দেহে বড় স্বস্তির খবর। কিন্তু মুদ্রার অপর পিঠটা দেখেছেন? দেশে সরকারি...
সেপ্টেম্বর মাসের জন্য এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি সিলিন্ডারের খুচরা মূল্য ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ...
স্বাস্থ্য সেবা বিভাগের সচিব (চুক্তিভিত্তিক) মো. কামরুজ্জামান চৌধুরীকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব (চুক্তিভিত্তিক) পদে পদায়ন করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব জেতী প্রু...
দুদকের তরফ থেকে দুর্নীতির অভিযোগ উঠার পর প্রতিক্রিয়া জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। পোস্টে তিনি দুদকের প্রতি দুর্নীতির প্রমাণ উন্মুক্ত করার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর