চরভদ্রাসন হাসপাতালকে ১৫১ শয্যায় উন্নীত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর 

আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ১২:৫১ পিএম

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। রোববার সকাল ৯টায় তিনি হাসপাতালে এসে পৌঁছালে কর্মকর্তা-কর্মচারীদের মাঝে হুড়োহুড়ি পড়ে যায়।

​পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে সরাসরি কথা বলেন। তিনি রোগীদের খাদ্যের মান, ওষুধ সরবরাহ ও শৌচাগারের পরিচ্ছন্নতার খোঁজখবর নেন। এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাফিজুর রহমান উপস্থিত থেকে মন্ত্রীকে হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখান।

​পরিদর্শনকালে পরিবার পরিকল্পনা বিভাগের এক নার্স দীর্ঘদিন অনুপস্থিত থাকার বিষয়টি জানতে পেরে মন্ত্রী তাৎক্ষণিকভাবে হাসপাতাল প্রাঙ্গণ থেকেই ডিরেক্টর জেনারেলকে (ডিজি) ফোন করেন এবং তাকে সদরপুরে বদলির নির্দেশ দেন।

​পরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার ঘোষণা দেন। এছাড়া হাসপাতালে রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে একজন গাইনি ডাক্তার ও একজন শিশু বিশেষজ্ঞ পদায়নের আশ্বাস দেন তিনি।

​খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ এবং চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফর আলী হাসপাতালে উপস্থিত হন।

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার নির্বাচনী হলফনামা ও আয়কর রিটার্নে একাধিক অসংগতি, তথ্য গোপন এবং মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ তুলেছেন সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি। এসব অভিযোগ তদন্ত...
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে হঠাৎই চতুর্থ শ্রেণির কর্মচারী পদে ব্যাপক রদবদল হয়েছে। যা আলোড়ন সৃষ্টি করেছে। অবশ্য তাদের কেউ এক কর্মস্থলেই ৮ থেকে ১৬ বছর কাটিয়েছেন। জেঁকে বসা এই কর্মচারীদের...
জামালপুরের মেলান্দহে ছাগলের খাবারের জন্য গাছ থেকে কাঁঠালপাতা সংগ্রহ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গোলাম রাব্বানী শেখ নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
পাবনার সাঁথিয়ায় রোমেনা খাতুন নামে এক গৃহবধূকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী আব্দুর রহিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা, গাজীপুরের পর পোশাক শ্রমিকদের বিক্ষোভ ছড়িয়েছে নারায়ণগঞ্জেও। মঙ্গলবার সেখানে দুটি পয়েন্টে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এতে আহত হন কয়েকজন। গাজীপুরে কয়েক জায়গায় বিক্ষোভ হয়েছে। নাওজোড়ে সংঘর্ষ হয়েছে...
যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে ভোটগ্রহণ চলছে। এবারের নির্বাচনে প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসন, সিনেটের ১০০টির মধ্যে ৩৫টি আসনে ভোট হচ্ছে। পাশাপাশি ৩৬টি অঙ্গরাজ্যে গভর্নর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
নির্দিষ্ট সময় সীমার মধ্যেই গঠিত মজুরি বোর্ড শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করবে বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি–বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। আজ মঙ্গলবার রাতে...
ভারতের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার অভিযোগ, এসআইআরের বিরোধিতা করে কংগ্রেস, বাংলাদেশি...
লোডিং...
```html ```
পঠিত নির্বাচিত

এলাকার খবর