কিশোরগঞ্জে পুলিশের পিটুনিতে সিএনজি চালকের মৃত্যুর অভিযোগ

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ১১:৩৮ পিএম

কিশোরগঞ্জের কটিয়াদীতে পুলিশের পিটুনিতে সিএনজিচালিত অটোরিকশার এক চালকের মৃত্যুর অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যায় উপজেলার ফেকামারা এলাকায় এ ঘটনা হয়। 

নিহত সিএনজি চালক ইয়াছিন মিয়ার (৪০) বাড়ি নরসিংদী জেলায়। তিনি কটিয়াদীর ফেকামারা এলাকায় শ্বশুরবাড়িতে স্ত্রীসহ বসবাস করতেন।

নিহতের স্ত্রী আমেনা খাতুন বলেন, ‘হাসপাতাল থেকে একজন পরিচিত লোক ফোনকল করে বলল আমার স্বামীর লাশ পরে আছে হাসপাতালে। অন্যান্য স্বজনদের নিয়ে হাসপাতালে ছুটে আসি। পরে খবর নিয়ে জানতে পারি আমার স্বামীকে কয়েকজন পুলিশ মিলে ধরে কোনো কারণ ছাড়াই পিটিয়ে হত্যা করার পর হাসপাতালে নিয়ে এসেছে। আমি এর বিচার চাই।’

এ বিষয়ে জানতে চাইলে কটিয়াদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ‘আজ সন্ধ্যায় ফেকামারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী লিটন মিয়ার বাড়িতে অভিযান চালায় পুলিশের চার সদস্যের একটি দল। দলের নেতৃত্ব দেন এসআই কামাল। অন্যান্য সদস্যরা হলেন এএসআই নাহিদ, এএসআই মস্তুফা ও কনস্টেবল আশরাফুল।’

ওসি আরও বলেন, ‘পুলিশের কাছে গোপন সংবাদ ছিল মাদক ব্যবসায়ী লিটন মাদকের একটি বড় চালান এনেছেন। পুলিশের টিম লিটনের বাড়িতে পৌঁছালে বাড়িতে থাকা সবাই দৌড়ে পালিয়ে গেলেও ঐ বাড়িতে থাকা সিএনজি চালক ইয়াসিন মিয়া দৌড়াতে গিয়ে মাটিতে পরে জ্ঞান হারিয়ে ফেলেন। দ্রুত তাঁকে কটিয়াদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে, একজন ম্যাজিস্ট্যাটের সামনে মরদেহের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করার পর ময়নাতন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী পরবরবতী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

 

ফরিদপুরের মধুখালীতে ধানখেত থেকে তিনটি প্লাস্টিকের বস্তায় এক যুবকের ছয় টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বোয়ালিয়া স্ট্যান্ড...
খুলনার দৌলতপুরে জলিল মুন্সি নামের এক পাট শ্রমিককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ শনিবার সকাল ৮টার দিকে দৌলতপুর থানাধীন যশোর-খুলনা মহাসড়কের কুলিবাগান আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
কিশোরগঞ্জের কটিয়াদীতে ৪ পরিবারের ৫ শিশু সন্তানকে বিক্রির অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, মাদকের টাকা জোগাড় করতেই নিজেদের সন্তান বিক্রি করেছে ৪ পরিবার। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।  
কিশোরগঞ্জের করিমগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার চং নোয়াগাঁও হাওরে এ ঘটনা ঘটে।
ঊর্ধ্বাকাশে বাতাসের গতিবিধি জানতে দিনে দুইবার পাইলট বেলুন ছাড়া হয়। ভূপৃষ্ঠের উপরিভাগের তাপমাত্রা, বাতাসের আর্দ্রতা, সূর্যকিরণ, বজ্রপাত, বৃষ্টিসহ প্রকৃতির সুক্ষ্ম পরিবর্তনগুলো নিয়মিত পর্যবেক্ষণ করছে...
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জেলাভিত্তিক সংগঠন কক্সবাজার স্টুডেন্টস ফোরামের (সিএসএফ) নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন এমরান খান। আর সাধারণ সম্পাদক হয়েছেন তারেক রহমান শাকিব। শুক্রবার...
রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে গেটওয়ে ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ৯ সেপ্টেম্বর আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীরা সঙ্গীত, নাটক ও নৃত্যের মাধ্যমে...
এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণ উপলক্ষ্যে কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গতকাল শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর