কিশোরগঞ্জে ‘পিটুনিতে’ নিহতের ঘটনায় এসআইসহ ৪ পুলিশ সদস্য ক্লোজড

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৫, ০৫:১২ পিএম

কিশোরগঞ্জের কটিয়াদীতে পুলিশের পিটুনিতে ইয়াসিন মিয়া (৪০) নামের এক সিএনজিচালিত অটোরিকশার চালক নিহতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এসআইসহ চার পুলিশ সদস্যকে জেলা পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে।

পুলিশ সদস্যরা হলেন- কটিয়াদী মডেল থানার এসআই মো. কামাল হোসেন, এএসআই মো. নাহিদ হাসান, এএসআই মো. মস্তুফা মিয়া ও কনস্টেবল মো. আশরাফুল ইসলাম।

কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) মো. তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত সোমবার সন্ধ্যায় উপজেলার ফেকামারা এলাকার চিহ্নিত মাদক কারবারি লিটন মিয়ার বাড়িতে পুলিশের চার সদস্যের একটি দল অভিযান চালানোর সময় বাড়িতে থাকা সবাই দৌড়ে পালিয়ে যায়। ওই বাড়িতে থাকা সিএনজিচালিত অটোরিকশার চালক ইয়াসিন মিয়া দৌড়াতে গিয়ে মাটিতে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন। দ্রুত তাঁকে কটিয়াদি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে, একজন ম্যাজিস্ট্রেটের সামনে মরদেহের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করার পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, অভিযানে অংশ নেওয়া এসআইসহ চার পুলিশ সদস্যকে পুলিশ লাইন্সে ফেরত আনা হয়েছে। মরদেহের ময়নাতদন্তের রিপোর্ট এলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে, এ ঘটনার পরপরই নিহত ইয়াছিনের স্ত্রী ও পরিবারের লোকজন ইয়াছিনকে ঘটনাস্থলেই পিটিয়ে মেরে ফেলার অভিযোগ তোলেন অভিযানে অংশগ্রহণ করা চার পুলিশ সদস্যের বিরুদ্ধে।

ফরিদপুরের মধুখালীতে ধানখেত থেকে তিনটি প্লাস্টিকের বস্তায় এক যুবকের ছয় টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বোয়ালিয়া স্ট্যান্ড...
খুলনার দৌলতপুরে জলিল মুন্সি নামের এক পাট শ্রমিককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ শনিবার সকাল ৮টার দিকে দৌলতপুর থানাধীন যশোর-খুলনা মহাসড়কের কুলিবাগান আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
কিশোরগঞ্জের কটিয়াদীতে ৪ পরিবারের ৫ শিশু সন্তানকে বিক্রির অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, মাদকের টাকা জোগাড় করতেই নিজেদের সন্তান বিক্রি করেছে ৪ পরিবার। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।  
কিশোরগঞ্জের করিমগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার চং নোয়াগাঁও হাওরে এ ঘটনা ঘটে।
ঊর্ধ্বাকাশে বাতাসের গতিবিধি জানতে দিনে দুইবার পাইলট বেলুন ছাড়া হয়। ভূপৃষ্ঠের উপরিভাগের তাপমাত্রা, বাতাসের আর্দ্রতা, সূর্যকিরণ, বজ্রপাত, বৃষ্টিসহ প্রকৃতির সুক্ষ্ম পরিবর্তনগুলো নিয়মিত পর্যবেক্ষণ করছে...
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জেলাভিত্তিক সংগঠন কক্সবাজার স্টুডেন্টস ফোরামের (সিএসএফ) নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন এমরান খান। আর সাধারণ সম্পাদক হয়েছেন তারেক রহমান শাকিব। শুক্রবার...
রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে গেটওয়ে ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ৯ সেপ্টেম্বর আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীরা সঙ্গীত, নাটক ও নৃত্যের মাধ্যমে...
এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণ উপলক্ষ্যে কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গতকাল শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর