খুলনায় পাট শ্রমিককে গুলি করে হত্যা

খুলনার দৌলতপুরে জলিল মুন্সি নামের এক পাট শ্রমিককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ শনিবার সকাল ৮টার দিকে দৌলতপুর থানাধীন যশোর-খুলনা মহাসড়কের কুলিবাগান আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ পিএম

খুলনার দৌলতপুরে জলিল মুন্সি নামের এক পাট শ্রমিককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ শনিবার সকাল ৮টার দিকে দৌলতপুর থানাধীন যশোর-খুলনা মহাসড়কের কুলিবাগান আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে মহাসড়কের পাশে দিয়ে হেঁটে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা তিনজন অজ্ঞাতনামা দুর্বৃত্ত জলিল মুন্সিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার বুকের ডান পাশের ওপরের অংশ ও পিঠের বাম পাশে গুলি লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত জলিল মুন্সি কুলিবাগান এলাকার দিলু মুন্সির ছেলে। তাঁর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তার স্বজনদের দাবি, পূর্বপরিচিত পিচ্চি রাসেল নামে এক সন্ত্রাসী এই হত্যাকাণ্ডের সময় উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার ইন্সপেক্টর তদন্ত জাহিদুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি মাদকের অর্থ লেনদেন ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে ঘটনার সাথে জড়িত তিনজনের একজনকে শনাক্ত করা হয়েছে। হত্যাকারীদের ধরতে অভিযান চলছে। নিহত জলিল মুন্সীর নামে একটি মাদকের মামলা রয়েছে।

ফরিদপুরের মধুখালীতে ধানখেত থেকে তিনটি প্লাস্টিকের বস্তায় এক যুবকের ছয় টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বোয়ালিয়া স্ট্যান্ড...
বাগেরহাটের রামপালে বিমানবন্দর নির্মাণে আবার আশার আলো দেখাচ্ছে চীনা কোম্পানি। তিন দশক ধরে হিমাগারে থাকা খানজাহান আলী বিমানবন্দর প্রকল্পটি বাস্তবায়নে করতে চায় চীনের রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠান। 
কিশোরগঞ্জের করিমগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার চং নোয়াগাঁও হাওরে এ ঘটনা ঘটে।
নরসিংদীর শিবপুরে গোসলে নেমে শীতলক্ষ্যা নদীতে ডুবে নারী ও শিশুসহ চারজনের নিখোঁজের ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর ১২টা পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল। এ ঘটনায় আরও...
ঊর্ধ্বাকাশে বাতাসের গতিবিধি জানতে দিনে দুইবার পাইলট বেলুন ছাড়া হয়। ভূপৃষ্ঠের উপরিভাগের তাপমাত্রা, বাতাসের আর্দ্রতা, সূর্যকিরণ, বজ্রপাত, বৃষ্টিসহ প্রকৃতির সুক্ষ্ম পরিবর্তনগুলো নিয়মিত পর্যবেক্ষণ করছে...
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জেলাভিত্তিক সংগঠন কক্সবাজার স্টুডেন্টস ফোরামের (সিএসএফ) নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন এমরান খান। আর সাধারণ সম্পাদক হয়েছেন তারেক রহমান শাকিব। শুক্রবার...
রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে গেটওয়ে ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ৯ সেপ্টেম্বর আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীরা সঙ্গীত, নাটক ও নৃত্যের মাধ্যমে...
এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণ উপলক্ষ্যে কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গতকাল শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর