সম্মিলিত ইসলামী ব্যাংক গ্রাহকদের সুখবর দিল বাংলাদেশ ব্যাংক

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পিএম

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের আমানতের মুনাফায় হেয়ারকাট বা মুনাফা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক। ফলে সংশ্লিষ্ট সময়ে ব্যাংকের কার্যকর মুনাফার হার অনুযায়ী আমানত পুনর্নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে। 

নতুন নির্দেশনা অনুযায়ী, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ২৮ ডিসেম্বর পর্যন্ত সময়ের ব্যক্তিগত বা অপ্রাতিষ্ঠানিক মেয়াদি আমানত এবং কিস্তিভিত্তিক আমানতের মুনাফা ৪ শতাংশ হারে নির্ধারণ করা হবে না। ওই সময় ব্যাংকের যে কার্যকর মুনাফার হার ছিল, সেটি বিবেচনায় নিয়ে প্রতিটি আমানত হিসাব পুনর্নির্ধারণ করতে হবে। 

নির্দেশনায় আরও বলা হয়, ২০২৫ সালের ২৯ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত তিন দিনের অন্তর্বর্তী সময়ের জন্য ব্যাংকের পুনর্নির্ধারিত মুনাফার হার কার্যকর হবে। আমানতকারীদের আস্থা ফিরিয়ে আনা, ব্যাংকের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা নিশ্চিত করা এবং মুনাফা সমন্বয়ের বাস্তব জটিলতা বিবেচনায় নিয়ে আগের ‘হেয়ারকাট’ সংক্রান্ত নির্দেশনা পুনর্বিবেচনা করা হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘ অপেক্ষার পর গত ৭ সেপ্টেম্বর থেকে সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা ব্যাংকটি থেকে নিজেদের আমানতের অর্থ উত্তোলন করতে পারছেন। গ্রাহকদের অর্থ প্রদান শুরু করার পর গত ৩ দিনে ২৭ হাজার ৫৬ জন গ্রাহক মোট ১ হাজার ৪০ কোটি টাকা তুলেছেন।

দেশের বাজারে কমেছে সোনার দাম। এবার ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা কমেছে। নতুন দর আজ শুক্রবার সকাল ১০টায় কার্যকর হয়েছে।
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে দিন দিন টাকা উত্তোলনের পরিমান বাড়লেও তা ধারণার চেয়ে কম উত্তোলন হচ্ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে সব ধরনের প্রস্তুতি মাথায় নিয়ে আমানতকারীদের টাকা ফেরত দেয়া শুরু...
তিন মাস পর পর ভ্যাট রিটার্ন ও অর্থ পরিশোধের নতুন ব্যবস্থা চালুর পর প্রথম দুই মাসেই আদায় কমেছে প্রায় ২২ শতাংশ। এ অবস্থায় আবারও মাসিক ভিত্তিতে ভ্যাট পরিশোধের নিয়ম ফিরিয়ে আনার কথা ভাবছে এনবিআর।...
দুই বছরে ১০টি কন্টেইনার গায়েব হয়েছে চট্টগ্রাম বন্দর থেকে। অথচ একটি কন্টেইনার খালাসে অন্তত ২৪টি অনুমোদন প্রয়োজন হয়। এতে বিপাকে আমদানিকারকরা। বন্দরের আন্তর্জাতিক মান নিয়েও প্রশ্ন উঠছে। এদিকে পণ্য...
গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় একটি লাগেজ ও পাশের জলাশয়ের পানিতে ভাসতে থাকা চটের বস্তা থেকে অজ্ঞাত এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন...
দৈনিক সমকাল পত্রিকার বরিশালের সাবেক ব্যুরো প্রধান জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে নগরীর প্যারারা রোডে সমকালের অফিস থেকে তার ঝুলন্ত মরদে উদ্ধার...
রংপুরের মাছুয়াপাড়ায় জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের চারজন হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ। একই সঙ্গে প্রকৃত অপরাধীদের শনাক্ত...
জাতীয় সংসদে পাস হওয়া সম্পত্তি হস্তান্তর আইন বাতিলের দাবিতে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। শুক্রবার দুপুরে রাজধানীতে আয়োজিত বিক্ষোভ মিছিল ও পথসভা থেকে দাবি করা হয়, নতুন...
লোডিং...

এলাকার খবর