সমকাল পত্রিকার বরিশালের সাবেক ব্যুরো প্রধানের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পিএম

দৈনিক সমকাল পত্রিকার বরিশালের সাবেক ব্যুরো প্রধান জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে নগরীর প্যারারা রোডে সমকালের অফিস থেকে তার ঝুলন্ত মরদে উদ্ধার করা হয়। 

সমকাল পত্রিকার বর্তমান ব্যুরো প্রধান সুমন চৌধুরী জানিয়েছেন, ২০২৩ সালে সমকাল পত্রিকার বরিশাল ব্যুরো প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি পান পুলক চ্যাটার্জী। তিনি তার সাবেক কর্মস্থলে আসা-যাওয়া করতেন । তিনি বিভিন্ন সময় পত্রিকা পড়ার জন্য অফিসে আসতেন। 

সুমন চৌধুরী জানান, আজ সন্ধ্যা ছয়টার দিকে অফিস খুলতে গেলে দরজা ভেতর থেকে আটকা দেখে তিনি ফাঁকা দিয়ে দেখেন পুলক চ্যাটার্জী গলায় দড়ি দেওয়া অবস্থায় ঝুলছে। এ সময় তিনি আশপাশের লোকজন খবর দিলে স্থানীয়রা পুলিশের খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে অফিসের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তার মরদেহ উদ্ধার করে।

বিএমপির উপপুলিশ কমিশনার শুশান্ত সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সবার উপস্থিতিতে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তারপরও বিষয়টি তদন্ত করে বলা যাবে। এখানে সিআইডি টিম তদন্ত করবে।

এদিকে পুলক চ্যাটার্জির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বরিশালের মিডিয়া অঙ্গনে। তার মরদেহ উদ্ধারের খবরে সহকর্মী ও সহযোদ্ধারা ছুটে আসেন ঘটনাস্থলে। কি কারণে এমন ঘটনা ঘটলো সে বিষয়টি তদন্ত করার দাবি জানিয়েছেন সহকর্মীরা। 

জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জী বরিশাল প্রেসক্লাবের বর্তমান কার্যকরি কমিটির সদস্য হিসেবে রয়েছেন।

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে পানিতে ডুবে নারী ও শিশুসহ ৪ জনের নিখোঁজের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন শিবপুর থানার...
চট্টগ্রামের খুলশীর একটি ভবন থেকে বিদেশি নাগরিকসহ আটক ৬৩ জনের বিরুদ্ধে সাইবার আইনে মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। এর আগে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কড়া নিরাপত্তায় তাদের সিএমপি কার্যালয়ে নেওয়া...
পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের নবীন বাজার এলাকার দাশপাড়া গ্রামে বর্ষার পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে বাড়ির পাশের মাঠে জমে থাকা পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।
কক্সবাজারে প্রথমবারের মতো উৎপাদন হচ্ছে বিদেশি জাতের ভেনামি চিংড়ির পোনা। সমুদ্রের পাশে গড়ে ওঠা নিরিবিলি হ্যাচারিতে সফলভাবে উৎপাদনের পর দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে এসব পোনা। হ্যাচারি...
সরকারি অচল শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের অব্যবহৃত জমি ও স্থাপনাকে নতুন বিনিয়োগের আওতায় আনতে খসড়া নীতিমালা করেছে ইনভেস্ট বাংলাদেশ। এসব সম্পদ হস্তান্তর কিংবা কৌশলগত বিক্রির ক্ষেত্রে স্বচ্ছ ও...
নাটোরের সিংড়ার বন্দর এলাকায় দুটি  মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে জহুরুল ইসলাম নামে একজন  নিহত হয়েছেন। এ সময় সাফায়েত আহমেদ নামে আরও একজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার...
গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় একটি লাগেজ ও পাশের জলাশয়ের পানিতে ভাসতে থাকা চটের বস্তা থেকে অজ্ঞাত এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন...
রংপুরের মাছুয়াপাড়ায় জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের চারজন হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ। একই সঙ্গে প্রকৃত অপরাধীদের শনাক্ত...
লোডিং...

এলাকার খবর