পিটিয়ে অটোরিকশাচালককে হত্যার অভিযোগে ৫ পুলিশের বিরুদ্ধে মামলা

আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ০৯:১৮ এএম

কিশোরগঞ্জের কটিয়াদীতে পুলিশের পিটুনিতে সিএনজিচালিত অটোরিকশাচালক ইয়াসিন মিয়ার মৃত্যুর অভিযোগে মামলা করা হয়েছে। গত সোমবার (২০ জানুয়ারি) আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ প্রদান করেন। এর আগে, রোববার (১৯ জানুয়ারি) কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করা হয়।

অভিযুক্তরা হলেন কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিকুল ইসলাম, এসআই মো. কামাল হোসেন, এসআই মস্তোফা মিয়া, এএসআই মো. নাহিদ হাসান এবং কনস্টেবল মো. আশরাফুল ইসলাম।

মামলার আইনজীবী অ্যাডভোকেট আবু তাহের হারুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ১৩ দিন পর কটিয়াদী মডেল থানার ওসি-এসআইসহ পাঁচ পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা করেছেন নিহতের মেয়ে মরিয়ম আক্তার।

নিহত সিএনজি ড্রাইভার ইয়াছিন মিয়ার (৪০) বাড়ি নরসিংদী জেলায়। তিনি কটিয়াদীর ফেকামারা এলাকায় শ্বশুর বাড়িতে স্ত্রীসহ বসবাস করতেন।

অ্যাডভোকেট আবু তাহের আরও জানান, গত ৬ জানুয়ারি সন্ধ্যায় ফেকামারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী লিটন মিয়ার বাড়িতে অভিযান চালায় পুলিশের চার সদস্যের একটি দল। পুলিশের টিম লিটনের বাড়িতে পৌঁছালে সবাই দৌড়ে পালিয়ে গেলেও ওই বাড়িতে থাকা অটোরিকশা ড্রাইভার ইয়াসিন মিয়া দৌড়াতে গিয়ে মাটিতে পড়ে যান। দ্রুত তাঁকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে একজন ম্যাজিস্ট্রেটের সামনে মরদেহের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করার পর ময়নাতন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

ঘটনার পরপরই নিহতের স্বজনেরা অভিযোগ তুলে বলেন, পুলিশের বেধড়ক মারধরের কারণেই ইয়াসিন মিয়ার মৃত্যু হয়েছে। পরেরদিন অভিযান পরিচালনা করা এসআইসহ চার পুলিশ সদস্যকে কিশোরগঞ্জ পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়।

ফরিদপুরের মধুখালীতে ধানখেত থেকে তিনটি প্লাস্টিকের বস্তায় এক যুবকের ছয় টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বোয়ালিয়া স্ট্যান্ড...
খুলনার দৌলতপুরে জলিল মুন্সি নামের এক পাট শ্রমিককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ শনিবার সকাল ৮টার দিকে দৌলতপুর থানাধীন যশোর-খুলনা মহাসড়কের কুলিবাগান আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
কিশোরগঞ্জের কটিয়াদীতে ৪ পরিবারের ৫ শিশু সন্তানকে বিক্রির অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, মাদকের টাকা জোগাড় করতেই নিজেদের সন্তান বিক্রি করেছে ৪ পরিবার। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।  
কিশোরগঞ্জের করিমগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার চং নোয়াগাঁও হাওরে এ ঘটনা ঘটে।
ঊর্ধ্বাকাশে বাতাসের গতিবিধি জানতে দিনে দুইবার পাইলট বেলুন ছাড়া হয়। ভূপৃষ্ঠের উপরিভাগের তাপমাত্রা, বাতাসের আর্দ্রতা, সূর্যকিরণ, বজ্রপাত, বৃষ্টিসহ প্রকৃতির সুক্ষ্ম পরিবর্তনগুলো নিয়মিত পর্যবেক্ষণ করছে...
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জেলাভিত্তিক সংগঠন কক্সবাজার স্টুডেন্টস ফোরামের (সিএসএফ) নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন এমরান খান। আর সাধারণ সম্পাদক হয়েছেন তারেক রহমান শাকিব। শুক্রবার...
রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে গেটওয়ে ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ৯ সেপ্টেম্বর আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীরা সঙ্গীত, নাটক ও নৃত্যের মাধ্যমে...
এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণ উপলক্ষ্যে কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গতকাল শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর