স্বৈরাশাসকদের মত কিছু উপদেষ্টা ভোগবিলাসে ব্যস্ত: আসাদুজ্জামান রিপন 

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:৩৯ পিএম

স্বৈরশাসকরা যেভাবে ভোগবিলাসে ব্যস্ত ছিল বর্তমান অন্তর্বর্তী সরকারের কোনো কোনো উপদেষ্টা সেভাবে ভোগবিলাস করছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস–চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। বুধবার মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাঁও বাজার সংলগ্ন বালুর মাঠে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে এই অভিযোগ করেন তিনি।

আসাদুজ্জামান রিপন বলেন, ‘অন্তর্বর্তী সরকার বর্তমানে ক্ষমতায় আছে, যে সরকারকে আমরা সবাই সমর্থন করেছিলাম। অত্যন্ত দুঃখের বিষয় আমরা দেখতে পারছি, যে সরকার বাংলাদেশের একটি পরিবর্তনের শপথ নিয়ে দায়িত্ব পালন করার কথা বলেছিল; তারা সংস্কারের কথা বলে; স্বৈরশাসকরা যেভাবে ভোগবিলাসে ব্যস্ত ছিল, বর্তমান অন্তর্বর্তী সরকারের কিছু কিছু উপদেষ্টা সেই বিগত স্বৈরশাসকের মত ভোগবিলাসে লিপ্ত হয়েছেন।’

বিএনপির ভাইস চেয়ারম্যান রিপন আরও বলেন, ‘কিছু কিছু উপদেষ্টা কোটি কোটি টাকা দামের গাড়ি ব্যবহার করছেন। একাধিক গাড়ি ব্যবহার করছেন। এটা অন্তর্বর্তী সরকারের সদস্যদের কাছে প্রত্যাশিত নয়। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা যদি এভাবে ভোগবিলাসে লিপ্ত হয়ে পড়েন, সংস্কারের যে এজেন্ডা; সংস্কারের যে লক্ষ্য সেখান থেকে আমরা পিছিয়ে পড়ব । যে সকল উপদেষ্টা এভাবে ভোগবিলাসে ব্যস্ত হয়ে পড়েছেন, ওই সমস্ত উপদেষ্টাদের অন্তর্বর্তী সরকার থেকে বাদ দেওয়ার জন্য আমরা প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের প্রতি আহ্বান জানাব। তা নাহলে দেশ গভীর সংকটের মধ্যে পড়ে যাবে এবং জাতীয় নিরাপত্তা সংকটে পড়বে।’ 

সাবেক ছাত্রদল নেতা কামরুল ইসলাম তপন এই কম্বল বিতরণের আয়োজন করেন। টঙ্গীবাড়ী উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম জহির বেপারীর সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, টঙ্গীবাড়ি উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক, সহ-সভাপতি আক্তার হোসেন লাকুরিয়া, উপদেষ্টা আলী আহমদ শেখ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইয়ার হোসেন মোল্লা, যুবদলের সদস্য সচিব মহাসিন খান বাবু, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মারুফ ইসলাম সেন্টু প্রমুখ।

বরগুনা জেলা পরিষদের ডাকবাংলা থেকে মা ও দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, দুই শিশু সন্তানকে হত্যা করে মা ইতি রানি আত্মহত্যা করেছেন। 
বরগুনার আমতলীতে নির্মাণাধীন একটি ভবনের বন্ধ সেপটিক ট্যাংকের সেন্টারিং খুলতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের দাবি, ট্যাংকের ভেতরে থাকা বিষাক্ত গ্যাসের কারণে তাদের মৃত্যু হয়েছে।
নড়াইল সদর উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় বাসের সঙ্গে মরদেহবাহী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জাহানারা বেগম (৫৫) ও অ্যাম্বুলেন্স চালক আকবর হোসেন (৩২) নিহত হয়েছেন। নিহত জাহানারা ঢাকার...
ঈদের ছুটি শেষে ফেরার পর রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসার সামনে দুই নারীর কাছ থেকে ছিনতাইয়ের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও জোনের উপ কমিশনার মো. ফজলুল করিম আজ বুধবার...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর