রাজধানীতে শিক্ষার্থীকে কুপিয়ে টাকা–ফোন নিয়ে গেল ছিনতাইকারীরা

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৪১ পিএম

রাজধানীর মালিবাগে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাত ও কুপিয়ে ৪৫ হাজার টাকা ও মোবাইলফোন নিয়ে গেছে ছিনতাইকারীরা। বৃহস্পতিবার দুপুরের দিকে এই ছিনতাই হয়। পরে আহত অবস্থায় শিক্ষার্থী আবু রায়হান ইভানকে (২২) উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে বিকেলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয় তাঁকে।

আহত আবু রায়হান ইভানের বাড়ি কিশোরগঞ্জ সদর থানা এলাকায়। বর্তমানে ঢাকার কলাবাগান নতুন থানার বিপরীত পাশে একটি ভবনের ছয় তলায় ভাড়ায় থাকেন এবং মালিবাগের বাংলাদেশ ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে (বিআইএসটি) পড়াশোনা করেন।

শিক্ষার্থী আবু রায়হান ইভান জানান, মালিবাগের একটি বিকাশের দোকান থেকে টাকা তুলে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সময় ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে তাঁকে। এ সময় তাঁর কাছে থাকা সেমিস্টার ফির ৪৫ হাজার টাকা ও একটি নোকিয়া মোবাইলফোন নিয়ে যায় তারা। 

আবু রায়হান বলেন, ‘আমি বিআইএসটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় সেমিস্টারে পড়ি। সেমিস্টার ফাইনাল দেওয়ার জন্য আজ বিকাশ থেকে ৪৫ হাজার টাকা তুলে নিয়ে যাওয়ার সময় চার যুবক ধারালো অস্ত্র নিয়ে আমার গতিরোধ করে। তারা আমাকে কুপিয়ে আমার কাছে থাকা ৪৫ হাজার টাকা ও প্রায় এক লাখ টাকা দামের একটি নোকিয়া মোবাইল ফোন নিয়ে যায়। পরে আমার বন্ধুকে খবর দিলে সে এসে আমাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে আমাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। আমি পরীক্ষা দিতে পারব কি না; আমার সেমিস্টার ড্রপ হয়ে যাবে– সেটাই এখন বড় চিন্তার বিষয়।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে তাঁর কাছে থাকা সেমিস্টার ফির ৪৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন নিয়ে যায় বলে জানান ভুক্তভোগী শিক্ষার্থী। তাঁর শরীরের বেশ কয়েক জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের ছিন্ন রয়েছে। বর্তমানে জরুরি বিভাগের তাঁর চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।’

চট্টগ্রামের রাউজানে সন্ত্রাসীদের হামলায় ১২ পুলিশ সদস্য আহত হয়েছে। পুলিশের পাল্টা গুলিতে আহত ও গ্রেপ্তার হয়েছে দিলদার হোসেন নামে একজন। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক...
রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের বিপরীত পাশে ছিনতাইকারীর ধাক্কায় চলন্ত ট্রেন থেকে নিচে পড়ে এক অজ্ঞাত যুবকের (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।...
খেলনা ঘোষণার আড়ালে আমদানি করা প্রায় এক কোটি টাকা মূল্যের ১ হাজার ৯৮০টি ড্রোন আটক করেছে ঢাকার কাস্টম হাইজ আইসিডি, কমলাপুর। বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বুধবার বিএফআইইউ-এর পক্ষ থেকে দেশের সব ব্যাংক ও আর্থিক...
একটি স্বাস্থ্যসেবা কেন্দ্র... যেখানে চার দশকেরও বেশি সময় ধরে সেবা পাচ্ছেন নিম্ন আয়ের মানুষ ও শিশুরা। হঠাৎ মধ্যরাতে সেখানে হামলা, ভাঙচুর, লুটপাট এবং বুলডোজার দিয়ে ভবন গুঁড়িয়ে দেওয়ার ঘটনা। রাজধানীর...
পবিত্র উমরাহ পালন শেষে মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৩৩৮-এর যাত্রীদের জমজমের পানি সরবরাহে সাময়িক দেরির ঘটনায় তাৎক্ষণিক ও কার্যকর ব্যবস্থা নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তাঁর সরকার সর্বশক্তি দিয়ে সবার জন্য আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে এবং দেশে পূর্ববর্তী ফ্যাসিবাদী শাসনব্যবস্থার ধ্বংসকৃত আইনের শাসন পর্যায়ক্রমে প্রতিষ্ঠা করবে।
পদত্যাগ করেছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি। বৃহস্পতিবার দুপুরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগপত্র জমা দেন তিনি। জাতীয় সংসদ সচিবালয় মিষ্টির আসন শূন্য...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর