গোপালগঞ্জে দিনে-দুপুরে ডাকাতি, যুবককে হত্যার পর বাড়ির মালামাল লুট

আপডেট : ১১ মার্চ ২০২৫, ০৪:২৩ পিএম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় পল মজুমদার খোকন নামে এক ব্যক্তির বাড়িতে দিনে দুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা পল মজুমদার খোকনের ছেলে পিয়াস মজুমদারকে (২২) হাত-পা বেঁধে হত্যা করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটে নিয়ে যায়।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার কুশলা ইউনিয়নের লাকিরপাড়া গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে। 

জানা গেছে, পল মজুমদার খোকন একজন দাঁতের চিকিৎসক ও তাঁর স্ত্রী অনিতা বৈদ্য একজন নার্স। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে দুজন কর্মস্থলে যান। দুপুরে পল মজুমদার খোকন বাড়িতে এসে তাঁর ছেলে পিয়াস মজুমদারকে হাত-পা বাঁধা অবস্থায় খাটের ওপর দেখতে পেয়ে চিৎকার দেন। এ সময় আশপাশের লোকজন ছুটে এসে পিয়াস মজুমদারকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

যুবককে হাত-পা বেঁধে হত্যা করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটে নিয়ে যায় ডাকাতরা। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনপ্রতিবেশী সলমন মজুমদার বলেন, পল মজুমদার খোকনের চিৎকার শুনে আমরা এই বাড়িতে এসে পিয়াস মজুমদারের হাত-পা বাঁধা অবস্থায় দেখে দ্রুত তাঁকে হাসপাতালে পাঠাই। খোকন মজুমদারের ঘরের সকল আসবাবপত্র ভাঙা এবং এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেই। 

বিষয়টি নিশ্চিত করে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজধানীর উত্তরা পূর্ব থানার আজমপুর এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় ফজলুল করিম (৮৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ সোমবার সকাল ১০টার দিকে রাস্তা পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রামের আনোয়ারার বাড়িতে ঢুকে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনায় তেজস বড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে পটিয়া থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি...
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের পান্তাপাড়া এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ডাসার উপজেলার পান্তাপাড়া...
ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়ে সাইড সড়কে কভার্ড ভ্যানের ধাক্কায় আরেক ভ্যানে থাকা এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় ভ্যানের চালক আহত হয়েছেন।
দীর্ঘ ১০০ দিনের রক্তক্ষয়ী যুদ্ধ, বিশ্বজুড়ে জ্বালানি সংকট আর টালমাটাল অর্থনীতি। অবশেষে কি থামতে চলেছে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত? কী আছে এই চুক্তির খসড়ায়? কেন এই চুক্তিকে কেউ বলছেন ঐতিহাসিক বিজয়, আবার...
জীবিকার সন্ধানে রাশিয়ায় গিয়ে ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার এক যুবক। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও বার্তার সূত্র ধরে ড্রোন হামলায় তাঁর নিহত হওয়ার খবর...
আওয়ামী লীগের মতো একটি বড় দলের কর্মকাণ্ড নিষিদ্ধ রেখে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা আনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। আজ সোমবার সকালে রাজধানীতে ঢাকা রিপোর্টার্স...
পাবনায় এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আবুল কাশেম নামের এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে আতাইকুলা থানা-পুলিশ। এছাড়াও অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে যুবদল থেকেও তাঁকে বহিষ্কার করা হয়েছে।
লোডিং...

এলাকার খবর