মাদারীপুরে ট্রাক-মিনি ট্রাকের সংঘর্ষে নিহত ১, আহত ৪

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের পান্তাপাড়া এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ডাসার উপজেলার পান্তাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আপডেট : ১৫ জুন ২০২৬, ১০:৫৩ এএম

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের পান্তাপাড়া এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আজ সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ডাসার উপজেলার পান্তাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে ফাঁড়ি পুলিশ জানায়, বরিশাল থেকে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে ঢাকা থেকে দক্ষিণাঞ্চলে সংবাদপত্র বহনকারী একটি মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সংবাদপত্রবাহী ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই সংবাদপত্রবাহী ওই ট্রাকের চালক নিহত হন। আহত হন আরও চারজন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে মাদারীপুর ফায়ার সার্ভিস ও মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ক্ষতিগ্রস্ত যানবাহন সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

মাদারীপুর হাইওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। ঘটনাস্থল থেকে সংবাদপত্রবাহী মিনি ট্রাকের চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত চারজনকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়ে সাইড সড়কে কভার্ড ভ্যানের ধাক্কায় আরেক ভ্যানে থাকা এক যাত্রী নিহত হয়েছেন। এ সময় ভ্যানের চালক আহত হয়েছেন।
রাজধানীর বসিলা সংলগ্ন বুড়িগঙ্গা নদী থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দীপ মজুমদারের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন। পরিবারের অভিযোগ ও জিডির পর তাঁর মরদেহ...
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বাড়িতে ঢুকে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাতে পরৈকোড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ হত্যাকাণ্ড ঘটে।
নোয়াখালীর সেনবাগ উপজেলায় বিদেশ ফেরত ভগ্নিপতিকে এগিয়ে আসতে যাওয়ার সময় প্রাণ হারালেন সহোদর দুই ভাই। এ সময় গুরুতর আহত হয়েছে তাদের এক চাচাতো ভাই।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি ঘোষণার পরপরই আন্তর্জাতিক বাজারে কমতে শুরু করেছে অপরিশোধিত জ্বালানির মূল্য। এরই মধ্যে ৪ শতাংশ দাম কমার তথ্য দিয়েছে সিএনএন।
দিল্লি বিমানবন্দরে প্রবেশে বাধার পর আজ সোমবার সকালে শ্রীলঙ্কান এয়ারলাইনসের ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য (এমপি) আব্দুল হান্নান মাসউদের বিরুদ্ধে হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগ করে তাঁর এমপি পদ বাতিল হচ্ছে কি না, সেই প্রশ্ন...
দেশের বাজারে সোনার দাম আরও বেড়েছে। ভরিতে এবার সর্বোচ্চ বেড়েছে ৫ হাজার ৪৮২ টাকা। আজ সোমবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) নতুন এ দর নির্ধারণ করেছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর