মাদকের টাকার জন্য ২২ মাস বয়সী শিশুকে অপহরণ কিশোরের!

আপডেট : ২৬ মার্চ ২০২৫, ১১:০৬ পিএম

কিশোরগঞ্জের কটিয়াদীতে ২২ মাস বয়সী এক শিশুকে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে এক কিশোরকে (১৫) গ্রেপ্তার করা হয়েছে। কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নে পূর্ব চাতল গ্রাম থেকে শিশুটিকে অপহরণ করা হয়েছিল।

অপহৃত শিশু গ্রামের এক প্রবাসীর ছেলে এবং অভিযুক্ত কিশোরের মামাতো ভাই হয়। বুধবার অপহৃত শিশুকে উদ্ধারের পর অপহরণের সঙ্গে জড়িত ওই কিশোরসহ ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো– অভিযুক্ত কিশোর (১৫), আরেক কিশোর (১৬) ও নুরুদ্দিন (৪০)। পরে সংশ্লিষ্ট মামলায় পুলিশ গ্রেপ্তারকৃত ৩ জনকে আদালতে সোপর্দ করলে আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, ‘গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে শিশুটিকে নিয়ে গ্রেপ্তারকৃত কিশোর বাড়ির পেছনে অন্য শিশুদের সঙ্গে খেলতে যায়। বিকেল ৩টায় কিশোর ছেলেটি একা বাড়িতে ফিরে আসে। তাঁর কাছে শিশুটি কোথায় জানতে চাইলে সে বিভিন্ন ধরনের কথা বলতে থাকে। তখন শিশুটির মা এই কিশোর ও বাড়ির অন্য লোকদের নিয়ে বিভিন্ন স্থানে শিশুকে খুঁজতে থাকেন। সন্ধ্যা ৬টার দিকে শিশুটির মায়ের মোবাইলে একটি ইমু নম্বর থেকে ভিডিও কল দিয়ে শিশুকে দেখায় এবং ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা দিতে না পারলে শিশুটিকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।’

ওসি আরও বলেন, ‘রাতেই শিশুর মা বিষয়টি লিখিতভাবে থানায় অবহিত করলে পুলিশ ওই কিশোরকে আটক করে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া তথ্যানুযায়ী কিশোরগঞ্জ সদরের নগুয়া এলাকার একটি বাসা থেকে বুধবার ভোরে শিশুকে উদ্ধার করে। তখন অপহরণের সঙ্গে জড়িত অন্য দুজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ।’

ওসি জানান, "প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশু আজাদকে অপহরণ করে ইমন কিশোরগঞ্জ সদরে তার বন্ধু আব্দুর রহিম নিশাদের (১৬) নানার বাসায় রেখে শিশুটির মার কাছে ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করছিলো বলে স্বীকার করে। অভিযুক্ত কিশোর ইমন মাদকাসক্ত বলে জানায় তার স্বজনেরা।"

ফরিদপুরের মধুখালীতে ধানখেত থেকে তিনটি প্লাস্টিকের বস্তায় এক যুবকের ছয় টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বোয়ালিয়া স্ট্যান্ড...
খুলনার দৌলতপুরে জলিল মুন্সি নামের এক পাট শ্রমিককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ শনিবার সকাল ৮টার দিকে দৌলতপুর থানাধীন যশোর-খুলনা মহাসড়কের কুলিবাগান আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
কিশোরগঞ্জের কটিয়াদীতে ৪ পরিবারের ৫ শিশু সন্তানকে বিক্রির অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, মাদকের টাকা জোগাড় করতেই নিজেদের সন্তান বিক্রি করেছে ৪ পরিবার। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।  
কিশোরগঞ্জের করিমগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার চং নোয়াগাঁও হাওরে এ ঘটনা ঘটে।
ঊর্ধ্বাকাশে বাতাসের গতিবিধি জানতে দিনে দুইবার পাইলট বেলুন ছাড়া হয়। ভূপৃষ্ঠের উপরিভাগের তাপমাত্রা, বাতাসের আর্দ্রতা, সূর্যকিরণ, বজ্রপাত, বৃষ্টিসহ প্রকৃতির সুক্ষ্ম পরিবর্তনগুলো নিয়মিত পর্যবেক্ষণ করছে...
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জেলাভিত্তিক সংগঠন কক্সবাজার স্টুডেন্টস ফোরামের (সিএসএফ) নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন এমরান খান। আর সাধারণ সম্পাদক হয়েছেন তারেক রহমান শাকিব। শুক্রবার...
রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে গেটওয়ে ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ৯ সেপ্টেম্বর আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীরা সঙ্গীত, নাটক ও নৃত্যের মাধ্যমে...
এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণ উপলক্ষ্যে কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গতকাল শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর