কিশোরগঞ্জে পিকআপ-বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ০৩:১৯ পিএম

কিশোরগঞ্জের কটিয়াদিতে যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই প্রান্ত চন্দ্র বর্মণ (২০) নামের একজন নিহত হয়েছেন। কটিয়াদী-মঠখোলা রোডের বেতাল বাজারের কাছাকাছি মক্কা ফিলিং স্টেশনের সামনে আজ রোববার সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত প্রান্ত চন্দ্র বর্মণ নারায়ণগঞ্জ জেলা সদরের আনন্দ বাজার দামদরদি গ্রামের সুজন চন্দ্র বর্মণের ছেলে। তিনি দুর্ঘটনা কবলিত পিকআপের চালকের সহকারী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, রোববার সকালে কটিয়াদী থেকে ‘উজানভাটি পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস ঢাকায় যাচ্ছিল। অপরদিকে একটি পিকআপ কটিয়াদি থেকে মঠখোলা রোডে যাওয়ার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রান্ত চন্দ্র বর্মণ গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্যট কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যয়রত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, ওই ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। 

ওসি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিচয় জানার পর পরিবারের লোকজনকে খবর পাঠানো হয়। তারা হাসপাতালে এসে নিহতের মরদেহ শনাক্ত করেছে। মরদেহ কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

ফরিদপুরের মধুখালীতে ধানখেত থেকে তিনটি প্লাস্টিকের বস্তায় এক যুবকের ছয় টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বোয়ালিয়া স্ট্যান্ড...
খুলনার দৌলতপুরে জলিল মুন্সি নামের এক পাট শ্রমিককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। আজ শনিবার সকাল ৮টার দিকে দৌলতপুর থানাধীন যশোর-খুলনা মহাসড়কের কুলিবাগান আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
কিশোরগঞ্জের কটিয়াদীতে ৪ পরিবারের ৫ শিশু সন্তানকে বিক্রির অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, মাদকের টাকা জোগাড় করতেই নিজেদের সন্তান বিক্রি করেছে ৪ পরিবার। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।  
কিশোরগঞ্জের করিমগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার চং নোয়াগাঁও হাওরে এ ঘটনা ঘটে।
ঊর্ধ্বাকাশে বাতাসের গতিবিধি জানতে দিনে দুইবার পাইলট বেলুন ছাড়া হয়। ভূপৃষ্ঠের উপরিভাগের তাপমাত্রা, বাতাসের আর্দ্রতা, সূর্যকিরণ, বজ্রপাত, বৃষ্টিসহ প্রকৃতির সুক্ষ্ম পরিবর্তনগুলো নিয়মিত পর্যবেক্ষণ করছে...
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জেলাভিত্তিক সংগঠন কক্সবাজার স্টুডেন্টস ফোরামের (সিএসএফ) নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন এমরান খান। আর সাধারণ সম্পাদক হয়েছেন তারেক রহমান শাকিব। শুক্রবার...
রাজধানীর বেইলি রোডের মহিলা সমিতি মিলনায়তনে গেটওয়ে ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ৯ সেপ্টেম্বর আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীরা সঙ্গীত, নাটক ও নৃত্যের মাধ্যমে...
এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণ উপলক্ষ্যে কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গতকাল শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর