মুন্সিগঞ্জে এক্সপ্রেসওয়েতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত 

আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ১০:০৪ এএম

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের ধাক্কায় আলিমুল নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে আবদুর রহমান নামের আরও একজন আহত হয়েছেন।

এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জ শ্রীনগর উপজেলার হাঁসাড়া ব্রিজের ঢালে ঢাকামুখী লেনে গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত আলিমুলের বাড়ি রংপুর এবং আহত আবদুর রহমান ঢাকার মুগদা-মান্ডা এলাকার বাসিন্দা।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, মোটরসাইকেল করে দুইজন আরোহী মাওয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথে একটি দ্রুতগতির ট্রাক পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে আরোহী দুইজন মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। 

খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের টিম ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহত আরেক জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

শ্রীনগর ফায়ার সার্ভিসের অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ দেওয়ান আজাদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। শুক্রবার রাত ৩টায় উপজেলার সমষপুর এলাকায় এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা হয়।
খুলনার রূপসায় মো. জাকির হোসেন নামে এক বিএনপি কর্মীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাত ১০টার দিকে স্বল্পবাহিরদিয়া এলাকায় তাকে গুলি করা হয়। 
ফুটবল খেলাকে কেন্দ্র করে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার এনায়েতপুর ও শাহরাস্তি উপজেলার ধোপল্লা গ্রামের দুই গ্রুপের সংঘর্ষে শাহজাহান (৩৫) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৬...
পঞ্চগড়ে প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল মাদরাসা শিক্ষার্থী তিন বন্ধু। ফেরার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনজনেরই মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পঞ্চগড়ের...
একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে সেটি অন্য একটি গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। ওই সময় যানজটে ধীরগতিতে চলা ও থেমে থাকা কয়েকটি গাড়ির ওপর পড়ে ট্রাকটি। এতে আগুন ধরে তা ছড়িয়ে পড়ে আশপাশের...
নদী দখল ও দূষণকারীদের বিরুদ্ধে সরকার লড়ে যাচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, ঢাকা ও সারাদেশের নদীর সৌন্দর্য এবং পরিবেশ ফিরিয়ে আনতে নানা...
পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দুই বোন উজমা খান ও নওরীন নিয়াজিকে মুক্তি দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। বৃহস্পতিবার লাহোরের কোট লাখপত কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হয়।
নাটোরের লালপুরে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল চালক শান্ত ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার সালামপুর খাঁপাড়া এলাকায় এ দুর্ঘটনা হয়। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর