রূপগঞ্জে স্টিম ওয়াটারের লাইন বিস্ফোরণে শ্রমিক দগ্ধ

আপডেট : ১০ মে ২০২৫, ০৩:৪৮ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি গার্মেন্টস কারখানায় স্টিম ওয়াটার লাইন বিস্ফোরণে মো. আব্দুল মজিদ (৫৫) নামে একজন গার্মেন্টস শ্রমিক গুরুতর দগ্ধ হয়েছেন। আজ শনিবার আনুমানিক বেলা ১১টার দিকে রূপগঞ্জ থানার বরপা এলাকার এইচএইচ টেক্সটাইল লিমিটেডে এ দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধ অবস্থায় ওই শ্রমিককে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

দগ্ধ শ্রমিক আব্দুল মজিদ ভোলার সদর উপজেলার মুসলিম পাড়ার করিম খানের ছেলে। বর্তমানে তিনি বরপা বাগান বাড়ি এলাকায় থাকেন। দুর্ঘটনার সময় মজিদ কারখানায় কর্মরত ছিলেন বলে জানিয়েছেন সহকর্মীরা।

আব্দুল মজিদকে হাসপাতালে নিয়ে আসা ওই ফ্যাক্টরির মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বিকাশ চৌধুরী বলেন, ‘আজ সকালের দিকে গার্মেন্টসে কাজ করার সময় স্টিম ওয়াটার লাইন ফেটে গরম পানি ছিটকে আব্দুল মজিদের শরীরের বিভিন্ন অংশে পড়ে। এতে তিনি গুরুতর দগ্ধ হন। পরে বিষয়টি জানতে পেরে আমরা দ্রুত তাকে জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসি। জরুরি বিভাগের চিকিৎসক জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক।’

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান। তিনি জানান, আজ দুপুরের দিকে রূপগঞ্জ থেকে মজিদ নামে এক ব্যক্তিকে শরীরে ৩৫ শতাংশ দগ্ধ নিয়ে জরুরি বিভাগে আনা হয়েছে। বর্তমানে তাকে জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে। শারীরিক অবস্থা অনুযায়ী অন্য ওয়ার্ডে স্থানান্তর করা হবে। 

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে হৃদয় হোসেন নামে এক সৌদি প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় সাজ্জাদ নামে আরও এক যুবক আহত হয়েছেন। শুক্রবার সকাল ৬টা ২১ মিনিটের...
দূরপাল্লার বাসে অবৈধভাবে মামলা ও বাস ডাম্পিংয়ের অভিযোগে রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ড সংলগ্ন সড়ক অবরোধ করেছেন বাস মালিক ও শ্রমিকরা। বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে কোনো পূর্বঘোষণা ছাড়াই সড়কে নামেন...
রাজধানীর মহাখালীতে একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে।
রাজধানীর ধানমন্ডিতে একটি জুতার শোরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এই আগুন সূত্রপাত। আগুন নিয়ন্ত্রণে এসেছে দুপুর ১২টার দিকে।
অনিয়মের সত্যতা মেলায়, ২৪ ঘণ্টার মধ্যে মুগদা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিদর্শনে গিয়ে তিনি বলেন, সরকারি হাসপাতালে...
গুদাম ব‍্যবস্থাপকদের আপত্তি 
গুদাম ব‍্যবস্থাপকদের আপত্তির কারণে ভারত থেকে আমদানি করা প্রায় ১২ হাজার টন সিদ্ধ চাল সরবরাহ বন্ধ রেখেছে খাদ‍্য অধিদপ্তর। এর মধ্যে প্রায় এক হাজার টন চাল পঁচা ও দুর্গন্ধযুক্ত বলে চিহ্নিত হওয়ায় আলাদা...
সরকারি অচল শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের অব্যবহৃত জমি ও স্থাপনাকে নতুন বিনিয়োগের আওতায় আনতে খসড়া নীতিমালা করেছে ইনভেস্ট বাংলাদেশ। এসব সম্পদ হস্তান্তর কিংবা কৌশলগত বিক্রির ক্ষেত্রে স্বচ্ছ ও...
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে পানিতে ডুবে নারী ও শিশুসহ ৪ জনের নিখোঁজের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন শিবপুর থানার...
লোডিং...

এলাকার খবর