রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কা, ঢামেকে মৃত্যু যুবকের

আপডেট : ২২ মে ২০২৫, ০৬:০৭ পিএম

মুন্সিগঞ্জের মেঘনা ব্রিজ বসুন্ধরা পেপার মিল এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী বাসের ধাক্কায় আহত মো. মারুফ হোসেন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে এ দুর্ঘটনা হয়।

গুরুতর আহত অবস্থায় মো. মারুফ হোসেনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসা হয়। জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারর্জেন্সি সেন্টারে (ওসেক) বেলা সোয়া ৩টা নাগাদ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

নিহত মারুফ পুরাতন লোহার ব্যবসায়ী ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা। তিনি পরিবার নিয়ে রাজধানীর ১২২/১ আলমবাগের কদমতলী এলাকায় ভাড়া থাকতেন। তিন ভাইয়ের মধ্যে সবার বড় ছিলেন তিনি।

নিহতের বাবা আনোয়ার হোসেন বলেন, ‘আমার ছেলে আজ দুপুরের দিকে মেঘনা ব্রিজ বসুন্ধরা পেপার মিল এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী বাসের ধাক্কায় গুরুতর আহত হয়। আহত অবস্থায় আমার ছেলেকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে তার মৃত্যু হয়।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।’

গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় দ্রুতগামী অজ্ঞাত এক গাড়ির ধাক্কায় সেকান্দার আলী নামে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য নিহত হয়েছেন।
১১ কর্মকর্তার দায়িত্ব একজনের হাতে!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে উপজেলা শিক্ষা কর্মকর্তার পাশাপাশি ১১ জন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার পদ রয়েছে। কিন্তু বর্তমানে দায়িত্ব পালন করছেন মাত্র একজন। অফিসের করণিক,...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শনাক্ত করে হত্যাকাণ্ড সম্পন্ন করার অন্যতম কুশিলব মেজর মোজাফফর। এরপর চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় গোপনে দাফনের মূল পরিকল্পনাও তার;...
খাবার আর ওষুধসহ নানা খাতে ব্যয় বৃদ্ধিতে বিপাকে বগুড়ার মুরগির খামার ও হ্যাচারি ব্যবসায়ীরা। জেলার ৫ হাজারেরও বেশি খামার ও হ্যাচারি মধ্যে, গত ৩ বছরে বন্ধ হয়ে গেছে সাড়ে ৪ হাজার প্রতিষ্ঠান। এতে বেকার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর