নারায়ণগঞ্জে অটোরিকশা ও মাই‌ক্রোবা‌সের সংঘর্ষে নিহত ২

আপডেট : ১০ জুন ২০২৫, ১২:৪০ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ব্যাটারিচা‌লিত অটোরিকশা ও মাই‌ক্রোবা‌সের মু‌খোমু‌খি সংঘর্ষে দুজন নিহত হ‌য়ে‌ছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। উপ‌জেলার তারা‌বো এলাকায় গতকাল সোমবার রা‌তে এ দুর্ঘটনা ঘ‌টে।

নিহতরা হলেন- তারা‌বো সুলতানবাগ এলাকার দৈনিক ইনকিলাব পত্রিকার সাবেক রূপগঞ্জ প্র‌তি‌নি‌ধি মরহুম আবুল হাসান আসিফের ছেলে শাহ‌রিয়ার হাসান আকাশ (২৯) ও অটো‌রিকশার চালক। তাৎক্ষণিকভাবে চালকের পরিচয় পাওয়া যায়নি। তবে তার আনুমানিক বয়স ৩৫ বছর।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সোমবার রা‌তে তারা‌বো বিশ্ব‌রোড এলাকা থে‌কে অটো‌রিকশায় করে তারা‌বো সুলতানবাগ এলাকার বা‌ড়ি‌তে ফির‌ছি‌লেন শাহ‌রিয়ার হাসান আকাশ (২৯) ও তার বন্ধু সায়মন (২৯), তা‌মিম সরকার (২৯)। প‌থে সাই‌ফিং ফ্যাক্টরির সাম‌নে এক‌টি মাই‌ক্রোবা‌সের সঙ্গে অটো‌রিকশা‌টির মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এতে অটো‌রিকশাটি দুম‌ড়ে-মুচ‌ড়ে যায়। এ সময় ঘটনাস্থ‌লেই নিহত হন অটোরিকশার চালক এবং আহত হন অটো‌রিকশার যাত্রী শাহ‌রিয়ার হাসান আকাশ ও তাঁর বন্ধু সায়মন, তা‌মিম সরকার। তা‌দের ম‌ধ্যে আকাশ ও তা‌মিমকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার ক‌রে ঢাকা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নি‌য়ে গে‌লে চি‌কিৎসকরা শাহ‌রিয়ার হাসান আকাশকে মৃত ঘোষণা ক‌রেন।

বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) লিয়াকত আলী ব‌লেন, দুর্ঘটনার পর মাই‌ক্রোবা‌সের চালক মাই‌ক্রোবাসটি নি‌য়ে পা‌লি‌য়ে যাওয়ায় তা‌কে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে পানিতে ডুবে নারী ও শিশুসহ ৪ জনের নিখোঁজের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন শিবপুর থানার...
গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় একটি লাগেজ ও পাশের জলাশয়ের পানিতে ভাসতে থাকা চটের বস্তা থেকে অজ্ঞাত এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন...
দৈনিক সমকাল পত্রিকার বরিশালের সাবেক ব্যুরো প্রধান জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে নগরীর প্যারারা রোডে সমকালের অফিস থেকে তার ঝুলন্ত মরদে উদ্ধার...
চট্টগ্রামের খুলশীর একটি ভবন থেকে বিদেশি নাগরিকসহ আটক ৬৩ জনের বিরুদ্ধে সাইবার আইনে মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। এর আগে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কড়া নিরাপত্তায় তাদের সিএমপি কার্যালয়ে নেওয়া...
অনিয়মের সত্যতা মেলায়, ২৪ ঘণ্টার মধ্যে মুগদা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিদর্শনে গিয়ে তিনি বলেন, সরকারি হাসপাতালে...
গুদাম ব‍্যবস্থাপকদের আপত্তি 
গুদাম ব‍্যবস্থাপকদের আপত্তির কারণে ভারত থেকে আমদানি করা প্রায় ১২ হাজার টন সিদ্ধ চাল সরবরাহ বন্ধ রেখেছে খাদ‍্য অধিদপ্তর। এর মধ্যে প্রায় এক হাজার টন চাল পঁচা ও দুর্গন্ধযুক্ত বলে চিহ্নিত হওয়ায় আলাদা...
সরকারি অচল শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের অব্যবহৃত জমি ও স্থাপনাকে নতুন বিনিয়োগের আওতায় আনতে খসড়া নীতিমালা করেছে ইনভেস্ট বাংলাদেশ। এসব সম্পদ হস্তান্তর কিংবা কৌশলগত বিক্রির ক্ষেত্রে স্বচ্ছ ও...
নাটোরের সিংড়ার বন্দর এলাকায় দুটি  মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে জহুরুল ইসলাম নামে একজন  নিহত হয়েছেন। এ সময় সাফায়েত আহমেদ নামে আরও একজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার...
লোডিং...

এলাকার খবর