ছাত্রলীগ নেতাকে ছাড়াতে এলোপাতাড়ি গুলি, গুলিবিদ্ধ ব্যবসায়ীর মৃত্যু 

আপডেট : ১১ জুন ২০২৫, ০৫:১১ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতাকে ছাড়িয়ে নিতে এলোপাতাড়ি গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় ওই গুলির ঘটনা ঘটে। এ সময় মামুন নামে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে তাঁর মৃত্যু হয়।

মামুন রূপগঞ্জের ভুলতা মাঝিপাড়া এলাকার আব্দুল মান্নানের ছেলে। পরিবারের দাবি, মামুন একজন গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী। তিনি কোনো রাজনীতিতে জড়িত ছিলেন না।

এ ঘটনায় গতকাল রাতেই নিহতের বড় ভাই বাদল বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১০/১২ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।  

এদিকে এলাকাবাসী খোকা নামের ওই ছাত্রলীগ নেতাকে আটক করে মারধরের পর পুলিশের কাছে সোপর্দ করেছে। রুপগঞ্জ থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী জানান, গতকালই স্থানীয়রা ছাত্রলীগ নেতা খোকাকে আটক করে পুলিশে সোপর্দ করে। আর মামুন নিহতের ঘটনায় রাতেই তাঁর ভাই হত্যাচেষ্টার মামলা দায়ের করেন। এখন মামলাটি হত্যা মামলা হবে।

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে পানিতে ডুবে নারী ও শিশুসহ ৪ জনের নিখোঁজের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন শিবপুর থানার...
গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় একটি লাগেজ ও পাশের জলাশয়ের পানিতে ভাসতে থাকা চটের বস্তা থেকে অজ্ঞাত এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন...
দৈনিক সমকাল পত্রিকার বরিশালের সাবেক ব্যুরো প্রধান জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে নগরীর প্যারারা রোডে সমকালের অফিস থেকে তার ঝুলন্ত মরদে উদ্ধার...
চট্টগ্রামের খুলশীর একটি ভবন থেকে বিদেশি নাগরিকসহ আটক ৬৩ জনের বিরুদ্ধে সাইবার আইনে মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। এর আগে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কড়া নিরাপত্তায় তাদের সিএমপি কার্যালয়ে নেওয়া...
অনিয়মের সত্যতা মেলায়, ২৪ ঘণ্টার মধ্যে মুগদা হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিদর্শনে গিয়ে তিনি বলেন, সরকারি হাসপাতালে...
গুদাম ব‍্যবস্থাপকদের আপত্তি 
গুদাম ব‍্যবস্থাপকদের আপত্তির কারণে ভারত থেকে আমদানি করা প্রায় ১২ হাজার টন সিদ্ধ চাল সরবরাহ বন্ধ রেখেছে খাদ‍্য অধিদপ্তর। এর মধ্যে প্রায় এক হাজার টন চাল পঁচা ও দুর্গন্ধযুক্ত বলে চিহ্নিত হওয়ায় আলাদা...
সরকারি অচল শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের অব্যবহৃত জমি ও স্থাপনাকে নতুন বিনিয়োগের আওতায় আনতে খসড়া নীতিমালা করেছে ইনভেস্ট বাংলাদেশ। এসব সম্পদ হস্তান্তর কিংবা কৌশলগত বিক্রির ক্ষেত্রে স্বচ্ছ ও...
নাটোরের সিংড়ার বন্দর এলাকায় দুটি  মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে জহুরুল ইসলাম নামে একজন  নিহত হয়েছেন। এ সময় সাফায়েত আহমেদ নামে আরও একজন আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার...
লোডিং...

এলাকার খবর