রাজধানীতে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে এক তরুণ নিহত

আপডেট : ২৫ জুন ২০২৫, ১০:৫৫ এএম

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে মো. অমিত হাসান (২২) নামে এক তরুণ নিহত হয়েছেন। আজ বুধবার ভোর চারটার দিকে শেরেবাংলা নগর ফুটওভার ব্রিজের নিচে অমিত ছুরিকাঘাতের শিকার হন। পরে গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সকাল সাড়ে ৯টার দিকে মৃত্যু হয় তাঁর।

অমিত হাসান কিশোরগঞ্জের মৃত দুলাল মিয়ার ছেলে। তিনি শেরেবাংলা নগর এলাকায় ভাড়া থাকতেন বলে জানিয়েছেন স্বজনেরা।

অমিতের ভাবি নুপুর বলেন, ‘অমিত শেরেবাংলা নগরের ফুটপাতের ব্রিজের নিচে চায়ের দোকানদারি করত। পূর্ব শত্রুতার জেরে আজ ভোরের দিকে ব্রিজের নিচে খিচুড়ির দোকানের পাশে মেহেদী, ওসমান ও সোহেল নামে তিন তরুণ তাকে ধারাল ছুরি দিয়ে মাথায়, পিঠে এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। এ সময় অমিতের সাথে থাকা টাকা নিয়ে পালিয়ে যায় তারা। পরে আমরা খবর পেয়ে অমিতকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে ৯টার দিকে মারা যায় অমিত।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে অমিতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ওই যুবকের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে জানানো হয়েছে।

পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
নারায়ণগঞ্জের কাঁচপুরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) চিকিৎসাধীন অবস্থায়...
গাজীপুরে মাদকসহ আটক আসামিদের ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দুটি মামলা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়। এছাড়া ইয়াবাসহ...
রাজধানীর গুলশান-১-এ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণ এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ দেখাতে না পারায় ‘পেয়ারি তেহারি’ রেস্টুরেন্টকে এক লাখ টাকা জরিমানা করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর