মুন্সিগঞ্জে আগুনে পুড়ল ১৯ দোকান

আপডেট : ০৬ জুলাই ২০২৫, ০৪:৫৬ পিএম

মুন্সিগঞ্জের শ্রীনগরের সাব-রেজিস্ট্রি অফিসের সামনের ১৯টি দোকান আগুনে পুড়ে গেছে। গতকাল শনিবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে এই অগ্নিকাণ্ড হয়।  

জানা গেছে, গতকাল গভীর রাতে দোকানগুলোতে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশন ও সিরাজদিখান ফায়ার স্টেশন থেকে মোট চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। আজ ভোর ৪টার দিকে আগুন পুরোপুরি নিভে যায়।

বিয়ষটি নিশ্চিত করে শ্রীনগর ফায়ার স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে দলিল লেখার দোকান ছাড়াও মুদি দোকান, টি স্টল, খাবার হোটেল, ভ্যারাইটিজ স্টোর এবং ফটোকপির দোকান ছিল। এই অগ্নিকাণ্ডে স্থানীয় ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হয়েছে এবং অনেকেই তাদের উপার্জনের একমাত্র উৎস হারিয়েছেন। 

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে জানান দেওয়ান আজাদ।

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। শুক্রবার রাত ৩টায় উপজেলার সমষপুর এলাকায় এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা হয়।
খুলনার রূপসায় মো. জাকির হোসেন নামে এক বিএনপি কর্মীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার রাত ১০টার দিকে স্বল্পবাহিরদিয়া এলাকায় তাকে গুলি করা হয়। 
ফুটবল খেলাকে কেন্দ্র করে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার এনায়েতপুর ও শাহরাস্তি উপজেলার ধোপল্লা গ্রামের দুই গ্রুপের সংঘর্ষে শাহজাহান (৩৫) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৬...
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তিন কিশোর নিহত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার চর হাসান-ভূঁইয়ারহাট সড়কের বড় ব্রিজ সংলগ্ন এলাকায়...
একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে সেটি অন্য একটি গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। ওই সময় যানজটে ধীরগতিতে চলা ও থেমে থাকা কয়েকটি গাড়ির ওপর পড়ে ট্রাকটি। এতে আগুন ধরে তা ছড়িয়ে পড়ে আশপাশের...
নদী দখল ও দূষণকারীদের বিরুদ্ধে সরকার লড়ে যাচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, ঢাকা ও সারাদেশের নদীর সৌন্দর্য এবং পরিবেশ ফিরিয়ে আনতে নানা...
পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দুই বোন উজমা খান ও নওরীন নিয়াজিকে মুক্তি দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। বৃহস্পতিবার লাহোরের কোট লাখপত কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হয়।
নাটোরের লালপুরে অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল চালক শান্ত ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার সালামপুর খাঁপাড়া এলাকায় এ দুর্ঘটনা হয়। 
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর